ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কেউ আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে পাববেনাঃ -আব্দুল হান্নান মাসউদ

হানিফ উদ্দিন সাকিবঃ

বাংলাদেশে কেউ আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে পারবেনা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধায় উপজেলার ধানসিঁড়িঁ রিসোর্টে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনার্স-মাস্টার্স সমমানে অধ্যয়নরত দ্বীপ হাতিয়ার কৃতি সন্তানদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

.

মতবিনিময় সভায় তিনি বলেন, গত ৫ জানুয়ারী নির্বাচনের পর কেউ কোথাও মিছিল করতে পারেনি, আমরা ৬ জানুয়ারী মুষ্টিময় কয়েকজন মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছি। গত ৪ বছর আগ থেকে যখন অনেকে কথা বলা বন্ধ করে দিয়েছে তখনও আওয়ামীলীগের বিরুদ্ধে কথা বলেছি। শেখ হাসিনার বিরুদ্ধে আওয়ামীলীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে গুলি খেয়ে তার দুইদিন পর আবারো রাস্তায় নেমেছি। নিজের জীবন বাজি রেখে আওয়ামী লীগকে বিতাড়িত করেছি। তাই বাংলাদেশে আর কেউ আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে পারবেনা।

.

তিনি আরো বলেন, আমার পাশেও যদি কোন আওয়ামী লীগ থাকে তাহলে আপনারা আমাকে তাদেরকে চিহিৃত করতে সহযোগিতা করবেন। কারণ আমার পাশে কেউ পিট বাঁচাতে আবার কেউ পেট বাাঁচাতে আসবে। আপনারা যদি বলেন এই মানুষটি সাধারণ মানুষের উপর কখনো জুলুম করেছে বা অত্যাচার করেছে সে যেই হোক তাকে আমার পাশে রাখবো না। কোন ধরনের সন্ত্রাসী কোন ধরনের অত্যাচারী আমার পাশে জায়গা পাবেনা।

.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রাহাদ উদ্দিনের সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নেওয়াজ শরীফ ওয়াজেদ, আনিস মাহমুদ সাকিব, ইসমাইল হোসেন, আব্দুর রব নাসিম, তাহমিদ তাজওয়ার হোসাইন, তাওফিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম কলেজের সমন্বয়ক তানভীর শরীফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাতিয়া প্রতিনিধি ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইউসূফ রেজা, ঢাকা জজ কোর্টের আইনজীবী মতিউর রহমান প্রমুখ।

.

বক্তারা আধুনিক হাতিয়া বিনির্মাণে আব্দুল হান্নান মাসুদের কাছে হাতিয়ার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্য সেবার মানোন্নয়ন, যাতায়াত ব্যবস্থার আমুল পরিবর্তন ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বের মীমাংসা

error: Content is protected !!

কেউ আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে পাববেনাঃ -আব্দুল হান্নান মাসউদ

আপডেট টাইম : ০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :