ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কৃষ্ণচূড়ার রাঙা ছোঁয়ায় লালিমায় মোড়া নাটোরের বাগাতিপাড়া

মোঃ সাইফুল ইসলামঃ

নাটোরের বাগাতিপাড়ায় এখন যেন প্রকৃতির রঙের উৎসব চলছে। গ্রীষ্মের তীব্র দাবদাহের মাঝেও উপজেলার বিভিন্ন সড়ক, গ্রামীণ জনপদ ও পাড়া-মহল্লা সেজে উঠেছে কৃষ্ণচূড়ার রক্তিম আভায়। রাস্তার দুই ধারে সারি সারি কৃষ্ণচূড়া গাছে ফুটেছে আগুনরাঙা ফুল। সবুজ পাতার ফাঁকে লাল, কমলা ও হলুদ রঙের ফুল যেন প্রকৃতিকে দিয়েছে নতুন এক প্রাণচাঞ্চল্য।

কৃষ্ণচূড়া, যার বৈজ্ঞানিক নাম ডেলোনিক্স রেজিয়া, ফ্যাবেসি পরিবারের অন্তর্গত এক শোভাময় বৃক্ষ। ‘গুলমোহর’ নামেও পরিচিত এই গাছ গ্রীষ্মকালে তার অপরূপ সৌন্দর্যে মানুষকে মুগ্ধ করে। প্রায় ১২ মিটার উচ্চতার এই বৃক্ষ তার বিস্তৃত শাখা-প্রশাখা ও ছায়াময় পরিবেশের জন্যও বেশ জনপ্রিয়। বর্তমানে বাগাতিপাড়ার প্রায় প্রতিটি সড়কেই চোখে পড়ছে কৃষ্ণচূড়ার মনোমুগ্ধকর দৃশ্য।

বিশেষ করে উপজেলার বিহারকোল, তমালতলা, লোকমানপুরসহ বিভিন্ন গ্রামীণ সড়কে ফুটে থাকা কৃষ্ণচূড়ার ফুল পথচারীদের থমকে দাঁড়াতে বাধ্য করছে। অনেকেই গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছেন, কেউবা স্মৃতিবন্দি করছেন মোবাইল ক্যামেরায়।

গতকাল শনিবার দুপুরে বিহারকোল এলাকার বেইলি ব্রিজ সংলগ্ন একটি কৃষ্ণচূড়া গাছের নিচে বিশ্রাম নেওয়া আকছেদ আলী বলেন, দূর থেকে সাইকেল চালিয়ে এসে খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। গাছের নিচে বসতেই যেন একটু শান্তি পেলাম। মনে হচ্ছে প্রকৃতি নিজেই প্রশান্তি ছড়িয়ে দিচ্ছে।

দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার বাগাতিপাড়া উপজেলা প্রতিনিধি মোঃ আনিসুর রহমান বলেন, আগে রাস্তার দুই পাশে অনেক কৃষ্ণচূড়া গাছ ছিল। কিন্তু বৃক্ষ নিধনের কারণে দিন দিন কমে যাচ্ছে কৃষ্ণচূড়া গাছ। তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখতে বেশি বেশি কৃষ্ণচূড়া গাছ লাগানোর আহ্বান জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া দাঁড়িয়াবান্ধা খেলা ঘিরে উৎসবের আমেজ

error: Content is protected !!

কৃষ্ণচূড়ার রাঙা ছোঁয়ায় লালিমায় মোড়া নাটোরের বাগাতিপাড়া

আপডেট টাইম : ০৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
মোঃ সাইফুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি :