ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কৃষকের জমিতে বেড়া দিতে আ.লীগ নেতার ‘বাঁধা ও মারধর’

লিয়াকত হোসেন লিংকন, স্টাফ রিপোর্টার

নিজ জমিতে বেড়া দেয়ায় আব্দুল মান্নান সরদার (৬৫) নামে এক কৃষক ও তার পরিবারের লোকজনকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। সোমবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার তালতলা গ্রামে এ ঘটনা ঘটেছে।

অভিযুক্ত আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান খান নিজামকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এ ঘটনায় কৃষক আব্দুল মান্নান সরদার বাদী হয়ে কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও ভূক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকালে কৃষক আব্দুল মান্নান সরদার তাঁর জমিতে নেট দিয়ে বেড়া দিতে যান। এ সময় প্রতিবেশি আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান ও তার লোকজন জমির মালিকানা দাবি করে বেড়া দিতে বাঁধা দেন। কৃষক আব্দুল মান্নান বাঁধা উপেক্ষা করে বেড়া দেওয়ার চেষ্টা করলে চড়াও হন প্রতিপক্ষ। এ সময় ওই কৃষকের মেঝভাই ফানুক সরদার ও ছোট ভাইয়ের স্ত্রী সালমা বেগম এগিয়ে গেলে তাদের সবাইকে কিলঘুষি ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন আ.লীগ নেতা ও তার লোকজন। পরে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করে স্বজনরা।

এ বিষয় অভিযুক্ত হাবিবুর রহমান খান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ওই জমিটা একটি হিন্দু পরিবারের কাছ থেকে কিনেছি। তবে এখনও দলিল করা হয়নি। মিউটেশন করতে দেওয়া হয়েছে। ওই জমিতে বেড়া দিতে গেলে আমি খুঁটি উঠিয়ে ফেলি এবং কথা কাটাকাটি হয়। তবে গায়ে হাত দেয়ার মতো কোনো ঘটনা ঘটেনি।’

কাশিয়ানী থানার রামদিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ইমদাদুল হক অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। উভয়পক্ষকে ডাক হয়েছে। বসে কাগজপত্র দেখে ও শুনানী শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

কৃষকের জমিতে বেড়া দিতে আ.লীগ নেতার ‘বাঁধা ও মারধর’

আপডেট টাইম : ০৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
লিয়াকত হোসেন লিংকন, স্টাফ রিপোর্টার :