ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুড়িয়ে পেলেন জমজ আম!

গোপালগঞ্জের কাশিয়ানীতে কুড়িয়ে পাওয়া জমজ আম। ছবি- লিয়াকত হোসেন লিংকন।

সচরাচর জমজ কলার দেখা মিললেও এক বোটায় দুই যমজ আম দেখা যায়নি। আচার্য্য হলেও সত্য গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়া গ্রামের দিনমজুর জাকির মোল্যা কুড়িয়ে পেয়েছেন একটি অদ্ভুত যমজ আম।

মঙ্গলবার (২৫ মে) সকালে পার্শবর্তী মরহুম ফজলুর রহমানের বাড়িতে আম কুড়াতে গিয়ে এ যমজ আমটি পান তিনি। অদ্ভুত এ আমটি দেখতে অনেকে ভিড় করছেন জাকির মোল্যার বাড়িতে। আগে কখনও যমজ আম দেখিনি বলে মন্তব্য করেন উৎসুক লোকজন।

জাকির মোল্যা (৪০) বলেন, ‘আমি সকালে পাশের বাড়িতে আম কুড়াতে যাই। এ সময় গাছের তলায় একটি যমজ আম পড়ে থাকতে দেখি। আমি আমটি কুড়িয়ে নিয়ে এসে লোকজনকে দেখাই।’  তিনি আরো বলেন, ‘যমজ আমটি দেখতে আমার বাড়িতে এলাকার লোকজন আসছেন। তারা এই প্রথম যমজ আম দেখলেন।’

শিক্ষক নজরুল ইসলাম (৩৫) বলেন, ‘কলা, বেগুন, টমেটো যমজ দেখেছি। কিন্তু যমজ আম এর আগে কখনও দেখিনি। জীবনের প্রথম এই যমজ আম দেখলাম। দেখে অবাক লাগছে।’

কাশিয়ানী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সন্জয় কুমার কুন্ডু বলেন, ‘এ ধরণের আম আমি আগে কখনও দেখিনি। তবে জেনেটিকের কারণে যমজ আম ধরতে পারে।’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

কুড়িয়ে পেলেন জমজ আম!

আপডেট টাইম : ০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১
লিংকন সরদার, কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ :