ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়া সীমান্তের ওপারে বাংলাদেশি নারীর লাশ উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপার ভারতের ভূ-খন্ড থেকে রাশিদা খাতুন (৪০) নামে বাংলাদেশি এক নারীর লাশ উদ্ধার করেছে ভারতীয় পুলিশ। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দৌলতপুর সীমান্তের ওপার ভারতের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার কুড়মিপাড়া ভাদ্রিখোলা সীমান্ত এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্বামী পরিত্যক্তা নিহত ওই নারী দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের গুড়ারপাড়া গ্রামের আব্দুল কাদেরের মেয়ে এবং সে মৃগী রোগে আক্রান্ত ছিল। তবে কিভাবে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।

বিভিন্ন সূত্রে জানা গেছে, ভারত সীমানায় নিহত বাংলাদেশী নারীর লাশ কুড়মিপাড়া ভাদ্রিখোলা সীমান্ত এলাকার ধানখোলার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা ভারতের হোগলবাড়িয়া থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে হোগলবাড়িয়া থানা পুলিশ নিহত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের কৃষ্ণনগর জেলা সদরে জন্য মর্গে প্রেরণ করে।

নিহতের পরিবার সূত্র জানায়, রাশিদা খাতুন শুক্রবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হয়। বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়ে তার সন্ধান না পাওয়ায় গতকাল রোববার সন্ধ্যায় নিহত ওই নারীর ছবি দেখে আব্দুল কাদেরের পরিবার জানতে পারে ভারতের পুলিশের হাতে উদ্ধার হওয়া ওই নারীর লাশ রাশিদা খাতুনের। পরে তার লাশ ফেরতের বিষয়ে বিজিবি’র সাথে যোগাযোগ করে।

নিহত বাংলাদেশী নারীর লাশ ফেরতের বিষয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ প্রাগপুর কোম্পানী কমান্ডার সুবেদার আমজাদ হোসেন জানান, নিহতের লাশ ফেরতের চেয়ে বিএসএফকে পত্র প্রেরণ করা হবে।তারা লাশ ফেরত দিলে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পাংশায় অষ্টাদশপল্লী সর্বজনীন পাগল আশ্রমের নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

error: Content is protected !!

কুষ্টিয়া সীমান্তের ওপারে বাংলাদেশি নারীর লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৫:৩১ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ :