ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় মানহানি মামলায় ডিবিসি নিউজের প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলামকে অব্যাহতি

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর মাহবুবর রহমানের দায়ের করা ১শ কোটি টাকার মানহানি মামলা থেকে ডিবিসি নিউজের প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলামকে অব্যাহতি দিয়েছেন আদালত।
সোমবার (১৫ মার্চ) দুপুরে কুষ্টিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন এ আদেশ দেন। এসময় ডিবিসি নিউজের প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলাম ও ছাত্রলীগ নেতা মিজানুর রহমান আদালতে উপস্থিত ছিলেন।
জানা যায়, ২০১৯ সালের ২৩শে সেপ্টেম্বর ডিবিসি নিউজের মানচিত্র অনুষ্ঠানে ‘বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিরতা’ নিয়ে আলোচনায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা মোহাম্মদ মিজানুর রহমান লালন সাবেক প্রক্টর মাহবুবর রহমানের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, ছাত্র জীবনে শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত থাকাসহ বিভিন্ন অভিযোগ আনেন।
এর আগে মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দাখিলের পর গত ০১ মার্চ আদালত কর্তৃক চার্জ শুনানির ধার্যকৃত দিন ছিলো আজ। তবে এ মামলার অপর আসামি ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলা চলবে বলে আদালত জানিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে বিবাদীপক্ষের কৌঁশুলি অ্যাডভোকেট হাসানুল আসকার হাসু বলেন, সোমবার মামলাটির চার্জ গঠনের ধার্য দিন ছিল। আদালত বিবাদী ও রাষ্ট্রপক্ষের কৌঁশুলিদের শুনানি শেষে মামলার বিবাদী সাংবাদিক মঞ্জুরুল ইসলামকে অব্যাহতি দেন এবং অপর আসামি ছাত্রলীগ নেতা মিজানুর রহমানের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দিয়েছেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ধোবাউড়ায় লাইটার মেকার থেকে স্বর্ণ ব্যবসায়ী বুরোজ আলী, ধাদন ব্যবসা নিয়ে নানা অভিযোগ

error: Content is protected !!

কুষ্টিয়ায় মানহানি মামলায় ডিবিসি নিউজের প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলামকে অব্যাহতি

আপডেট টাইম : ১০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া প্রতিনিধিঃ :