ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ার কুমারখালীতে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে শিপন আলী (৩০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (২২ মে) রাতে উপজেলার পান্টি ইউনিয়নের পিতম্বর বশি গ্রামের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।

শিপন আলী উপজেলার পান্টি ইউনিয়নের পিতম্বর বশি গ্রামের উত্তরপাড়ার আলতাব শেখের ছেলে। তিনি গদিয়ার বাজারে ডেকোরেশনের ব্যবসা করতেন। তার এক ছেলে ও দুই মেয়ে সন্তান রয়েছে। তিনি স্থানীয় আওয়ামী লীগের কর্মী। তিনি গদিয়ার বাজার কমিটির সাধারণ সম্পাদক।

নিহতের পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে শিপন আলী দোকান বন্ধ করে বাড়িতে ফিরছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে ১০-১২ জন দুর্বৃত্ত তাকে ধরে নিয়ে যায়। দুর্বৃত্তরা চাইনিজ কুড়াল দিয়ে শিপন আলী বুকের ওপর আঘাত করে পালিয়ে যান।

রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দেখেন, শিপন মারা গেছেন। সকালে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পান্টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ বলেন, শনিবার রাতে ডেকোরেশনের দোকান বন্ধ করে বাড়িতে যাচ্ছিলেন শিপন। এ সময় সুমনের নেতৃত্বে দুবৃত্তরা তাকে রাস্তায় কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে।

শিপন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মাসুদ মোল্লার সমর্থক। স্থানীয় আওয়ামী লীগের কর্মী। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে জমকালো দুর্গোৎসবের প্রস্তুতি, বড়নগর সাহা বাড়িতে থাকছে বর্ণাঢ্য আয়োজন

error: Content is protected !!

কুষ্টিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ :