ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় এক পায়ে ভর করে শফিকুলের চার-ছক্কা দেখে দর্শকরা মুগ্ধ !

এক পা নেই, তবুও খেলার মাঠে ব্যাট হাতে কী দুরন্ত ! এক পায়ে ভর করেই দিব্বি হাঁকাচ্ছেন চার-ছক্কা। তার খেলা দেখে দারুণ মুগ্ধ গ্যালারির দর্শকরা। প্রতি শটেই দিচ্ছেন মুহুর্মুহু করতালি।

বলছিলাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মাঠে ব্রাহ্মণবাড়িয়া ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দলের হয়ে খেলতে নামা ডানহাতি ব্যাটিং অলরাউন্ডার শফিকুল ইসলামের কথা।

তিনি শুধু দেশের মাটিতে ভালো খেলেন তা নয়, বিভিন্ন সময়ে দেশের বাইরেও দেখিয়েছেন নিজের কৃতিত্ব। ভারতে অনুষ্ঠিত একটি ক্রিকেট টুর্নামেন্টে ১৩৯ রান নিয়ে অপরাজিত ছিলেন তিনি। সুযোগ পেলে আন্তর্জাতিক অঙ্গনেও তার প্রতিভাকে কাজে লাগাতে চান তিনি। ছিনিয়ে আনতে চান পুরস্কার। বিদেশের মাটিতে বাংলাদেশের লাল সবুজের পতাকা ওড়ানোর স্বপ্ন দেখেন শফিকুল ইসলাম।

শফিকুল ইসলামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায়। গ্রামের স্কুল-কলেজ থেকে পড়াশুনা শেষ করে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে স্নাতকোত্তর পাশ করেছেন। খেলার পাশাপাশি একটা চাকরিও করেন তিনি। সমাজ ও রাষ্ট্রের অবহেলাকে জয় করে স্বপ্ন পূরণে অটুট তিনি।

শফিকুল ইসলাম বলেন, ফিজিক্যালি চ্যালেঞ্জডদের জন্য ক্রিকেট একাডেমিসহ সরকার সুযোগ-সুবিধা দিলে আমরাও সাকিব ও তামিমদের মতো দেশকে রিপ্রেজেন্ট করতে পারব। আমরা জাগরণ সৃষ্টি করতে চাই। প্রতিবন্ধকতার বিষয়ে তিনি বলেন, কারও কথায় স্বপ্ন বা কোনো কাজ থেমে যায় না।

গত শনিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বঙ্গবন্ধু ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়। এ টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো, ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দল গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, সাতক্ষীরা, তুফান ও দুরন্ত লালমনিরহাট। টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ১৬ নভেম্বর মঙ্গলবার।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জনবল নিয়োগ হয়নি, প্রতিদিন সাড়ে ৩ হাজার দর্শনার্থী সামলাতে হিমশিম খাচ্ছে জুলাই জাদুঘর

error: Content is protected !!

কুষ্টিয়ায় এক পায়ে ভর করে শফিকুলের চার-ছক্কা দেখে দর্শকরা মুগ্ধ !

আপডেট টাইম : ০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ :