কুষ্টিয়ার মিরপুরে অজ্ঞাত এক ব্যক্তির দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের মহনপুর গ্রামে জিকে ক্যানেলের পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান, বুধবার সকালে ছাতিয়ান ইউনিয়নের মহনপুর গ্রামের জিকে ক্যানেলে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে থেকে ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, মরদেহটি কার তা শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান 
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ 




















