ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ার মিরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় সিদ্দিক আলী মণ্ডল (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েকজনের বিরুদ্ধে।

সোমবার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুর  উপজেলার চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর-লক্ষ্মীপুর প্রি-ক্যাডেট স্কুলের কাছে এ ঘটনা ঘটে।
নিহত সিদ্দিক ওই এলাকার মৃত ফেরত আলী মণ্ডলের ছেলে। তিনি পেশায় সবজি ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়রা জানায়, বিকেলে বাড়ির জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে সিদ্দিকের সঙ্গে প্রতিবেশী মৃত বিল্লাল হোসেনের ছেলে গফুর, সালাউদ্দিন, জলিল ও খলিলের কথা কাটাকাটি হয়। এ সময় দেশীয় ধারালো অস্ত্রে (রামদা) আঘাতে সিদ্দিক গুরুত্বর জখম হয়।

পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ধোবাউড়ায় লাইটার মেকার থেকে স্বর্ণ ব্যবসায়ী বুরোজ আলী, ধাদন ব্যবসা নিয়ে নানা অভিযোগ

error: Content is protected !!

কুষ্টিয়ার মিরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ১০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া প্রতিনিধিঃ :