ইসমাইল হােসেন বাবুঃ
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে এক ভারতীয় নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সতর্ক অবস্থান, তাৎক্ষণিক প্রতিরোধ এবং স্থানীয়দের বাধার মুখে বিএসএফের এ চেষ্টা ব্যর্থ হয়।বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীন জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, সীমান্ত পিলার ১৫২/১০-এস থেকে আনুমানিক ১২০ গজ ভারতের অভ্যন্তরে প্রতিপক্ষ ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফের নার্সারীপাড়া ক্যাম্পের সদস্যরা অজ্ঞাতপরিচয় এক ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন করানোর চেষ্টা করেন।
এ সময় বিজিবি সদস্যরা সতর্ক অবস্থান নিয়ে তাৎক্ষণিকভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা নেন। পাশাপাশি স্থানীয়রাও বাধা দিলে বিএসএফ সদস্যরা ওই ভারতীয় নাগরিককে বাংলাদেশে প্রবেশ করাতে ব্যর্থ হন।
পরে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যান।
বিজিবি সূত্র জানায়, পুশইনের চেষ্টা করা ওই ব্যক্তির নাম, ঠিকানা ও পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি। পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর তিনি ভারতের অভ্যন্তরে চলে যান।

আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন 
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপোর্টার 




















