ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক ও মাদকদ্রব্য উদ্ধার

মোঃ জিয়াউর রহমানঃ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য প্রায় ৫৭ হাজার টাকা। রোববার (৩১ মে) দুপুর সাড়ে ১২টায় বিজিবির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ প্রাগপুর বিওপির টহল দল ভোর সাড়ে ৫টার দিকে সীমান্ত পিলার-১৪৮ এর কাছাকাছি গরুরা মিস্ত্রীপাড়া কবরস্থান এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ভারতীয় স্ক্যাপ সিরাপ উদ্ধার করা হয়।

অন্যদিকে, শনিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে জামালপুর বিওপির টহল দল সীমান্ত পিলার-১৫২/২-এস এর নিকটবর্তী জামালপুর মাঠপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৮ বোতল ভারতীয় মদ এবং ২৫ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ধরনের অভিযান দেশের সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিপিএম সেবা পদক পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপার হাবীবুল্লাহ

error: Content is protected !!

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক ও মাদকদ্রব্য উদ্ধার

আপডেট টাইম : ০৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :