ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়া বলাৎকারের অভিযোগ মাদরাসাশিক্ষককে গণধোলাই, উদ্ধারে গিয়ে আহত ৩ পুলিশ

জিয়াউর রহমানঃ

কুষ্টিয়ার দৌলতপুরে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে আশিকুল্লাহ নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসা ঘেরাও করে বিক্ষোভ করেন স্থানীয়রা। পরে পুলিশ অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার খলিশাকুণ্ডি ইউনিয়নের মালিথাপাড়া এলাকার মারকাজুল সুন্নাহ মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আটক আশিকুল্লাহ যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া গ্রামের মৃত কারী এনাকুল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোরআন শিক্ষার কথা বলে ওই শিক্ষার্থীকে নিজের কক্ষে নিয়ে যাওয়ার পর তাকে বলাৎকার করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

একই সঙ্গে বিষয়টি কাউকে না জানানোর জন্য শিক্ষার্থীকে ভয়ভীতি দেখানোরও অভিযোগ রয়েছে। পরে শিক্ষার্থী বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তারা স্থানীয়দের অবহিত করেন।

খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী মাদ্রাসাটি ঘেরাও করেন। এ সময় অভিযুক্ত শিক্ষক নিজের কক্ষে দরজা বন্ধ করে অবস্থান নেন বলে স্থানীয়রা জানান।

পরে খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নেওয়ার চেষ্টা করে। এ সময় উত্তেজিত জনতা পুলিশের টহল পিকআপ লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ অভিযুক্ত শিক্ষককে দ্রুত থানায় নিয়ে যায়।

খলিশাকুণ্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুল্মত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমার এলাকার এক ছেলেকে মাদ্রাসায় বলাৎকারের অভিযোগ উঠেছে একজন শিক্ষকের বিরুদ্ধে। পরে এলাকাবাসী মাদ্রাসা ঘেরাও করে রাখে। পুলিশ গিয়ে শিক্ষককে থানায় নিয়ে গেছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে অবরুদ্ধ করে রাখার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। এখনও জিজ্ঞাসাবাদ করা হয়নি। ভিকটিমকে পাওয়ার পর পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্ত শিক্ষককে থানায় জিজ্ঞাসাবাদ ও অভিযোগের বিষয়ে তদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

কুষ্টিয়া বলাৎকারের অভিযোগ মাদরাসাশিক্ষককে গণধোলাই, উদ্ধারে গিয়ে আহত ৩ পুলিশ

আপডেট টাইম : ৬ ঘন্টা আগে
জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :