ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়া পদ্মার দুর্গম চরে দিনভর পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ২৫

জিয়াউর রহমানঃ

পদ্মার বুকে জেগে ওঠা দুর্গম চরাঞ্চলে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাঁড়াশি অভিযান চালিয়েছে কুষ্টিয়া জেলা পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) ভোররাত থেকে বিকাল পর্যন্ত কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তসংলগ্ন পদ্মার চরাঞ্চলের বিভিন্ন ইউনিয়নে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ২৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, নদীবেষ্টিত ও ভৌগোলিক বিচ্ছিন্নতাকে কাজে লাগিয়ে একাধিক সন্ত্রাসী গোষ্ঠী দীর্ঘদিন ধরে দুর্গম চরাঞ্চলে নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে।

বালুমহাল দখল, চরের নিয়ন্ত্রণ নিয়ে আধিপত্য বিস্তার, মাদক ও অস্ত্র চোরাচালান এবং কৃষিজমির ফসল লুটের মতো গুরুতর অপরাধের সঙ্গে এরা জড়িত। এসব বিরোধের জেরে প্রায়ই চরাঞ্চলে রক্তক্ষয়ী সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে, যা স্থানীয় সাধারণ বাসিন্দা ও কৃষকদের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি করেছে।

এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং চিহ্নিত সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে কুষ্টিয়া জেলা পুলিশের প্রায় ২০০ সদস্যের একটি সমন্বিত দল চরের বিভিন্ন পয়েন্টে তল্লাশি ও নজরদারি চালায়। অভিযানে কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি নেতৃত্ব দেন।

অভিযান শেষে কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের অধিকাংশই বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি।

তাদের মধ্যে কোনো সক্রিয় সন্ত্রাসী বাহিনীর তালিকাভুক্ত সদস্য রয়েছে কিনা, তা বিস্তারিত জিজ্ঞাসাবাদ শেষে নিশ্চিত হওয়া যাবে। তবে দিনব্যাপী এ অভিযানে কোনো ধরনের অস্ত্র, মাদক বা গোলাবারুদ উদ্ধার করা যায়নি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান দৈনিক সময়ের প্রত্যাশা কে বলেন, চরাঞ্চলে চিহ্নিত সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের তৎপরতা দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা জোরদার করতেই শুক্রবার ভোররাত থেকে এ বিশেষ অভিযান চালানো হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন

error: Content is protected !!

কুষ্টিয়া পদ্মার দুর্গম চরে দিনভর পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ২৫

আপডেট টাইম : ২২ ঘন্টা আগে
জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :