ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ার সীমান্তে দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ইসমাইল হোসেন বাবুঃ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে চলতি বর্ষার অতিবৃষ্টিতে কর্মহীন সীমান্তবর্তী এলাকার অসহায় ও দুস্থ ১০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বিজিবির।

সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর উদ্যোগে দৌলতপুর উপজেলার প্রাগপুর পুরাতন বিজিবি ক্যাম্প চত্বরে উপস্থিত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

এসময় ৪৭ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক, প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল সরকার, প্রাগপুর বিজিবি কোম্পানি কমান্ডার, শিক্ষক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

এসময় টানা কয়েকদিনের বৃষ্টি বিঘ্নিত কর্মহীন, দরিদ্র ও অসহায় মানুষ খাদ্য সামগ্রী পেয়ে সন্তোষ্টি প্রকাশ করেছেন।

খাদ্যসামগ্রী বিতরণকালে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ শুধু সীমান্ত পাহারায় নিয়োজিত একটি বাহিনী নয়; দেশের যেকোনো দুর্যোগ, সংকট কিংবা মানবিক পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোও বাহিনীর অন্যতম অঙ্গীকার। সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বন্যা, শৈত্যপ্রবাহ ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বিজিবি জনগণের আস্থা, বিশ্বাস ও নির্ভরতার প্রতীক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের জীবনমান উন্নয়ন ও মানবিক কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিপিএম সেবা পদক পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপার হাবীবুল্লাহ

error: Content is protected !!

কুষ্টিয়ার সীমান্তে দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

আপডেট টাইম : ১২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
ইসমাইল হোসেন বাবু, সিনিয়ার স্টাফ রিপোর্টার :