ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় ৬টি ইট ভাটায় অভিযান চালিয়ে ২৪ লক্ষ টাকা জরিমানা 

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আজ সোমবার অবৈধ ইটভাটাগুলোয় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়। সকাল নয়টা থেকে থেকে বিকেল তিনটা পর্যন্ত কয়েকটি গ্রামে এ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬টি অবৈধ ইটভাটাকে ২৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রায় ২ লাখ টাকার কাঁচা ইট ট্রাক্টর দিয়ে ধ্বংস করা হয়েছে।

দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সেখানে পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট হাবিবুল বাসার, সহকারী বায়োকেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাসসহ র‍্যাব ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তর কার্যালয় সূত্র জানায়, কুষ্টিয়ার বিভিন্ন উপজেলায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার তথ্য ছিল। পর্যায়ক্রমে এসব ভাটায় অভিযান চালানো হচ্ছে। আজ সকাল থেকে দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া, দুঃখীপুর, কিশোরীনগর, ডাংমড়কা, প্রাগপুরে ছয়টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়। পাশাপাশি কাঁচা ইট গুঁড়িয়ে দেওয়া হয়।

ভাটাগুলোর মধ্যে দৌলতপুরের আদাবাড়িয়া এলাকার আরইউবি ব্রিকসের মালিক মো. রাজনকে পাঁচ লাখ টাকা, দুঃখীপুর গ্রামে আরএনবি ব্রিকসের মালিক আরিফুল ইসলামকে তিন লাখ টাকা, কিশোরীনগরে এসআরবি ব্রিকসের মালিক আহসান হাবিবকে তিন লাখ টাকা, ডাংমড়কা গ্রামে এমএরএন ব্রিকসের মালিক সামেদ আলীকে তিন লাখ টাকা, এনবিএল ব্রিকসের মালিক মোহায়মেনুল হককে পাঁচ লাখ টাকা এবং প্রাগপুর (মাঠপাড়া) এলাকার বিএসবি ব্রিকসের মালিক জাহাঙ্গীর আলমকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।

কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আতাউর রহমান বলেন, জরিমানা করা ভাটাগুলো অবৈধভাবে তাদের কার্যক্রম চালাচ্ছিল। কোনো কোনো ভাটায় ব্যাপকভাবে কাঠ পোড়ানো হচ্ছিল। সবাইকে ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ অনুযায়ী ইটভাটা পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়েছে, তা না হলে ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার জন্য বলা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলমডাঙ্গার কুমারী বাজারে এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির উঠান বৈঠক অনুষ্ঠিত

error: Content is protected !!

কুষ্টিয়ায় ৬টি ইট ভাটায় অভিযান চালিয়ে ২৪ লক্ষ টাকা জরিমানা 

আপডেট টাইম : ০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ :