দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
ইসমাইল হােসেন বাবুঃ কুষ্টিয়ার কুমারখালীতে একটি মন্দিরে ঢুকে অন্তত তিনটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) গভীর রাতে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খয়েরচড়া মাঠপাড়া এলাকার খয়েরচড়া সার্বজনীন মাতৃমন্দিরে এ ঘটনা ঘটে। শুক্রবার (০৯ অক্টোবর) সকালে স্থানীয়রা মন্দিরে প্রতিমা ভাঙচুরের বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে কুমারখালী থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন জানান, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, ঘটনার খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য আফজাল হোসেন মন্দিরটি পরিদর্শন করেন। এ সময় তিনি প্রতিমা ভাঙচুরের ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
ইসমাইল হােসেন বাবুঃ
কুষ্টিয়ার কুমারখালীতে একটি মন্দিরে ঢুকে অন্তত তিনটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) গভীর রাতে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খয়েরচড়া মাঠপাড়া এলাকার খয়েরচড়া সার্বজনীন মাতৃমন্দিরে এ ঘটনা ঘটে।
শুক্রবার (০৯ অক্টোবর) সকালে স্থানীয়রা মন্দিরে প্রতিমা ভাঙচুরের বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে কুমারখালী থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন জানান, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, ঘটনার খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য আফজাল হোসেন মন্দিরটি পরিদর্শন করেন। এ সময় তিনি প্রতিমা ভাঙচুরের ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।