ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় ভেজাল গুড় জব্দ, ১লাখ টাকা জরিমানা

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়ার খোকসায় চিনি ও ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে ভেজাল গুড় তৈরির অপরাধে এক কারখানা মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রায় ৫৬৮ টিন ভেজাল গুড় জব্দ করা হয়।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে খোকসা পৌরসভা এলাকার কালিবাড়ি সড়কের নিত্ত গোপালের দোজালি গুড় তৈরির কারখানায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। পরে জব্দকৃত গুড় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জিম্মায় রেখে নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান। আদালত পরিচালনায় সহযোগিতা করেছেন থানা পুলিশ।

এ তথ্য নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান বলেন, চিনি ও অন্যান্য ক্ষতিকর উপাদান দিয়ে ভেজাল গুড় তৈরির অপরাধে এক কারখানা মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ৫৬৮ টিন ভেজাল গুড় জব্দ করা হয়েছে। জব্দকৃত গুড়ের নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভাতিজাদের হামলায় চাচা নিহত, আহত মৎস্যজীবী দলের নেতা

error: Content is protected !!

কুষ্টিয়ায় ভেজাল গুড় জব্দ, ১লাখ টাকা জরিমানা

আপডেট টাইম : ০৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :