ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণশ্রমিক নিহত

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়ার কুমারখালীতে ভবনের প্লাস্টারের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোশাররফ শেখ (৩৫) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ওমর আলী নামে আরও এক শ্রমিক আহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সুলতানপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোশাররফ শেখ উপজেলার নন্দলালপুর গ্রামের আফসার শেখের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সুলতানপুর গ্রামের মাসুদ রানার বাড়িতে ভবনের প্লাস্টারের কাজ করছিলেন মোশাররফ ও ওমর আলী। কাজের একপর্যায়ে তারা বিদ্যুতের সংস্পর্শে এলে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই মোশাররফের মৃত্যু হয়। গুরুতর আহত ওমর আলীকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ওমর আলী উপজেলার এলঙ্গী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ধোবাউড়ায় লাইটার মেকার থেকে স্বর্ণ ব্যবসায়ী বুরোজ আলী, ধাদন ব্যবসা নিয়ে নানা অভিযোগ

error: Content is protected !!

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণশ্রমিক নিহত

আপডেট টাইম : ১৯ ঘন্টা আগে
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপোর্টার :