ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় বিএনপি’র কর্মীকে কুপিয়ে জখম

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়ার কুমারখালীতে মামুন হোসেন (৩৭) নামের এক বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শনিবার (১০ জানুয়ারী) রাত সাড়ে ৭টার দিকে কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বুজরুক বাঁখই বিল এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি বুজরুক বাঁখই গ্রামের ওহিদুজ্জামানের ছেলে। সম্প্রতি তিনি সিঙ্গাপুর থেকে গ্রামের বাড়িতে ফিরেছেন। বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।

মামুনের বোন সুমি খাতুন জানান, তার ভাই মামুন রাতের খাবার খেয়ে বাড়ির বাইরে বুজরুক বাঁখই বিল এলাকায় গিয়েছিল। এসময় ৬ থেকে ৭ জন ধারালো অস্ত্র দিয়ে ভাইকে কুপিয়েছে। তার শরীরের একাধিক স্থানে আঘাতের গুরুতর ক্ষত রয়েছে। বর্তমানে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে রয়েছেন। কেন বা কারা কুপিয়েছে তা এখনও জানা যায়নি।

কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ জানান, মামুন ৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি গ্রুপের কর্মী।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে তাকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পানি কমলেও বাড়ছে পদ্মার ভাঙন, সরিয়ে নেওয়া হয়েছে বিদ্যুতের পোল

error: Content is protected !!

কুষ্টিয়ায় বিএনপি’র কর্মীকে কুপিয়ে জখম

আপডেট টাইম : ১১:১৯ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপাের্টার :