ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় বন্যাকবলিত এলাকায় আমির হামজার ত্রাণ বিতরণ

জিয়াউর রহমানঃ

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী তীরবর্তী বন্যাকবলিত তিনটি ইউনিয়নের সাড়ে ছয় হাজার মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) কুষ্টিয়া জেলা জামায়াতের উদ্যোগে উপজেলার ফিলিপনগর, চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের বন্যাদুর্গত মানুষের মধ্যে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধ সামগ্রী বিতরণ করা হয়। মোট ১০টি পয়েন্টে এসব ত্রাণ সামগ্রী বন্যার্তদের হাতে তুলে দেওয়া হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক, সহকারী সেক্রেটারি রবিন, শিক্ষা বিষয়ক সম্পাদক মাহবুব মাজহার, দৌলতপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা বেলাল উদ্দিন, নায়েবে আমির আরজ উল্লাহ, সহকারী সেক্রেটারি মোস্তাফিজুর রহমান বুলবুল এবং সাবেক শিবির নেতা ও ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী খাজা উদ্দিনসহ স্থানীয় নেতারা।

এ সময় জামায়াতের নেতারা বন্যাকবলিত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন। পাশাপাশি তারা বন্যার্তদের সান্ত্বনা দিয়ে সংকটকালীন সময়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, উপজেলার দুটি ইউনিয়নের অন্তত ৪০টি গ্রামের প্রায় ৮০ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। বন্যার পানিতে অনেকের বাড়িঘর ডুবে যাওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন।

এদিকে পদ্মা নদীর পানি কমতে শুরু করায় বন্যাকবলিত মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে তাদের দুর্ভোগ এখনও কাটেনি। বিশুদ্ধ পানির সংকটের পাশাপাশি পানি ও পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জামায়াতের এমপির ছেলে, ভাইয়ের বিরুদ্ধে মামলা

error: Content is protected !!

কুষ্টিয়ায় বন্যাকবলিত এলাকায় আমির হামজার ত্রাণ বিতরণ

আপডেট টাইম : ১৬ ঘন্টা আগে
জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :