ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপার নিহত

ইসমাইল হোসেন বাবু:

কুষ্টিয়ার বাইপাস এলাকায় পাথরবোঝাই একটি ট্রাক উল্টে চালক ও হেলপার নিহত হয়েছেন। রোববার (২১ জুন) সকাল ৮টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক আনিসের বাড়ি ফরিদপুর জেলায়। তবে নিহত হেলপারের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি সেকেন্দার আলী জানান, সোনামসজিদ স্থলবন্দর থেকে পাথরবোঝাই করে ট্রাকটি খুলনার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পথে কুষ্টিয়া বাইপাস এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশের মাঠে উল্টে পড়ে। এ সময় ট্রাকটিতে আগুন ধরে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ট্রাকচালক আনিসের মরদেহ উদ্ধার করা হয়।

হেলপার পাথরের নিচে চাপা পড়ায় দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ জানতে হাইওয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মাগুরায় ১ একর খাসজমিতে আনসার-ভিডিপির সঞ্জীবন প্লাটুনের বৃক্ষরোপণ

error: Content is protected !!

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপার নিহত

আপডেট টাইম : ০৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :