ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

ধৈর্যের সাথে উন্নয়নকে ত্বরান্বিত করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়ার মিরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে নবাগত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের মতবিনিময় সভা করেছেন। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে তিনি উপজেলার সকল কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে এ মতবিনিময় করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে হাজারো শহীদের রক্তের বিনিময়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এ আন্দোলনের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা আর্জন করেছি। যে লক্ষ্যে এ স্বাধীনতা অর্জিত হয়েছে তা যেন ভূলন্ঠিত না হয় সেদিকে সকলকে সজাগ থাকতে হবে। বিগত ফ্যাসিষ্ট সরকার জনগণের অধিকার হরণ করেছিলো। তারা ২৬ লক্ষ কোটি টাকা লুটপাট করে দেশের সংকটময় পরিস্থিতি সৃষ্টি করে গেছে।

জাতীয় অর্থনীতির সীমাবদ্ধ উল্লেখ করে তিনি আরো বলেন এ মুহুর্তে সকল সমস্যা একযোগে সমাধান করা সম্ভব নয়। এমতাবস্থায় সকলকে ধৈর্যের সাথে নিজ নিজ দায়িত্ব সঠিক ভাবে পালন করে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান। তিনি শিক্ষামান্নোয়নে গুরুত্বরোপ করে বলেন স্কুল-কলেজ চলাকালীন সময়ে কোন কোচিং চলতে দেয়া যাবে না। কেউ এর ব্যতয় ঘটালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তিনি মাদকের কুফল বর্ণনা করে বলেন মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আবু সালেহ মোঃ নাসিম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ পিযূষ কুমার সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহেল কাফী। এ সময়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মমতাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি, উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক শাহ আক্তার মামুন, সেক্রেটারী মাওলানা শেখ মহিউদ্দিন আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহেল বাকী, আমলা জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম, মিরপুর প্রেসক্লাবের সদস্য মিলন আলী, সাংবাদিক আব্দুল আউয়াল, সাইদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

পরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন ১শ’ ৮৫ জন হতদরিদ্রদের মাঝে শুকনা খাবার বিতরণ করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া দাঁড়িয়াবান্ধা খেলা ঘিরে উৎসবের আমেজ

error: Content is protected !!

কুষ্টিয়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

আপডেট টাইম : ০৭:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :