দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০১:০৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫
বার পঠিত
-ছবিঃ প্রতীকী।
কুষ্টিয়ায় ধানক্ষেত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
ইসমাইল হোসেন বাবু: কুষ্টিয়ার দৌলতপুরে ধানক্ষেতের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর গ্রামের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে কামালপুর মাঠের ধানক্ষেতের পাশে ঘাস দিয়ে ঢেকে রাখা অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে দৌলতপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। তাঁর পরিচয় ও মৃত্যুর রহস্য উদ্ঘাটনে সিআইডির (ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট) একটি দল ঘটনাস্থলে কাজ করছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান বলেন, মরদেহটি শনাক্ত ও পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।
ইসমাইল হোসেন বাবু:
কুষ্টিয়ার দৌলতপুরে ধানক্ষেতের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর গ্রামের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে কামালপুর মাঠের ধানক্ষেতের পাশে ঘাস দিয়ে ঢেকে রাখা অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে দৌলতপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। তাঁর পরিচয় ও মৃত্যুর রহস্য উদ্ঘাটনে সিআইডির (ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট) একটি দল ঘটনাস্থলে কাজ করছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান বলেন, মরদেহটি শনাক্ত ও পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।