ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় “দুর্নীতি প্রতিরোধে করণীয়” শীর্ষ প্রশিক্ষণ কর্মশালা

শেখ সাইদুল ইসলাম প্রবীন:

কুষ্টিয়ায় “দুর্নীতি প্রতিরোধে করণীয়” শীর্ষ প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী দিশা টাওয়ারের প্রশিক্ষণ কক্ষে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মঈনুল হাসান রওশনী। অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন দুর্নীতি দমন কমিশন ঢাকা পরিচালক খন্দকার জাকির হোসেন।

তিনি তার বক্তব্যে বলেন, দুর্নীতি উন্নয়নের প্রধান অন্তরায়। দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে দুর্নীতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দুর্নীতি প্রতিরোধে সরকার ও জনগণের সমন্বিত পদক্ষেপ অপরিহার্য। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, নৈতিক শিক্ষার প্রসার এবং আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে সমাজ থেকে দুর্নীতি নির্মূল করা সম্ভব।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায়, বুলবুল আহমেদ, উপসহকারী পরিচালক সায়েদুল রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এস এম কাদেরী শাকিল প্রমুখ।

কর্মশালায় জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ করেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মঈনুল হাসান রওশনী।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সর্বস্তরে বাংলা ভাষা শুদ্ধ বানানে ও শুদ্ধ উচ্চারণে কর্মশালা অনুষ্ঠিত

error: Content is protected !!

কুষ্টিয়ায় “দুর্নীতি প্রতিরোধে করণীয়” শীর্ষ প্রশিক্ষণ কর্মশালা

আপডেট টাইম : ০৮:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি :