ঢাকা , সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৩০

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় সেনাসদস্য বহনকারী একটি বাসের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় সেনাসদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। রবিবার (৩১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের মিরপুর উপজেলার তালবাড়ীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জিয়াউল ইসলাম (৪৫)। তিনি ময়মনসিংহ জেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনার সময় তিনি হিমেল পরিবহনের যাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হিমেল পরিবহনের একটি যাত্রীবাহী বাস খুলনা থেকে জামালপুরের উদ্দেশে যাচ্ছিল। অপরদিকে ঈদের ছুটি শেষে বগুড়া ক্যান্টনমেন্ট থেকে সেনাসদস্যদের নিয়ে একটি বাস খুলনার জাহানাবাদ সেনানিবাসে যাচ্ছিল। পথিমধ্যে তালবাড়ীয়া এলাকায় পৌঁছালে দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাস দুমড়ে-মুচড়ে যায় এবং বহু যাত্রী আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠান। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জিয়াউল ইসলামকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হাসান বলেন, দুর্ঘটনায় আহত অনেককে হাসপাতালে আনা হয়েছে। একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আহত সেনাসদস্য মেহেদী হাসান জানান, তারা বগুড়া থেকে খুলনার জাহানাবাদ সেনানিবাসে এএসসি সেন্টার অ্যান্ড স্কুলে যোগদানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। হঠাৎ বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হলে বাসে থাকা প্রায় সবাই আহত হন।

হিমেল পরিবহনের যাত্রী জীবন ইসলাম বলেন, আমি চাকরির পরীক্ষায় অংশ নিতে খুলনা থেকে জামালপুর যাচ্ছিলাম। হঠাৎ দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসে প্রায় ৩০ থেকে ৪০ জন যাত্রী ছিলেন।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আল ওবায়েদ ব‌লেন, ঘটনা পরপরই স্থানীয়দের সহযোগিতায় পুলিশ এবং ফায়ার সার্ভিসের লোকজন দুই বাসের যাত্রীদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।

কুষ্টিয়া জেলা পু‌লিশ সুপার (এস‌পি) মোহাম্মদ জসীম উদ্দিন ব‌লেন, বাসটি ৪০-৪২ জন সেনাসদস্য ছিলেন। তাঁরা সবাই সেনাবাহিনীতে নতুন রিক্রুট। কম-বেশি অনে‌কেই আহত‌ হয়েছেন। আহত সবাইকে চিকিৎসা দেওয়া হ‌চ্ছে। একজন সি‌ভি‌লিয়ান (বেসামরিক) নিহত হওয়ার খবর পেয়েছি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

যাত্রী সেজে ফাঁদ, অটোভ্যান চালকের সর্বস্ব লুট

error: Content is protected !!

কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৩০

আপডেট টাইম : ০৮:০১ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপাের্টার :