ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের ঝাড়ু মিছিল

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়ায় জামায়াত মনোনীত প্রার্থী আমির হামজার কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্যের প্রতিবাদে ঝাড়ু মিছিল করেছে শতাধিক নারী।

রোববার (১৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কের বটতৈল এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বিসিক শিল্পনগরীর বিআরবি এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ‘আমির হামজার দুই গালে জুতা মারো তালে তালে’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। মিছিলে শতাধিক নারী অংশ নিলেও এর সামনে কোনো ব্যানার বা ফেস্টুন দেখা যায়নি।

এ সময় কয়েকজন নারী বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে কটূক্তি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

মিছিলে অংশ নেওয়া নারীরা মুফতি আমির হামজার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা বলেন, ‘মুফতি আমির হামজা একজন আলেম হয়ে কি এই ধরনের কথা বলতে পারেন? একজন মৃত মানুষকে নিয়ে কোনো আলেম এ ধরনের কুরুচিপূর্ণ কথা বলতে পারেন না।’

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার (১৬ জানুয়ারি) কোকোকে নিয়ে আমির হামজার দেওয়া একটি ২৪ সেকেন্ডের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে।

এই ভিডিও ছড়িয়ে পড়ার পর জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা এক ফেসবুক পোস্টে লেখেন, মরহুম আরাফাত রহমান কোকো সাহেবকে নিয়ে আমার দেওয়া অনাকাঙ্ক্ষিত বক্তৃতাটি ছিলো ২০২৩ সালের। আমি সেই সময়ই একটি বিষয় বুঝাতে যেয়ে উদাহরণটা দিয়ে ভুল করায় দুঃখ প্রকাশ করেছিলাম। এখন আবারো দুঃখ প্রকাশ করছি। কিন্তু পুরোনো বক্তব্য যারা সামনে এনে নির্বাচনকালীন সময়ের বক্তব্য বলে চালানোর ষড়যন্ত্র করছেন, তারাও নিজ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে যেয়ে নিজ দলের সর্বোচ্চ পর্যায়ের একজন মরহুম ব্যক্তিকেও ছাড় দিলেন না।

প্রতিবাদকারীরা অভিযোগ করেন, আমির হামজা অতীতেও বিভিন্ন সময় বিতর্কিত ও উসকানিমূলক বক্তব্য দিয়ে আসছেন।

প্রতিবাদকারীরা বলেন, কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে জাতির শ্রদ্ধেয় ব্যক্তিদের অবমাননা করলে তার দায় এড়ানোর সুযোগ নেই। এজন্য তারা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে মুফতি আমির হামজা তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে ওই ভিডিওটি ছড়িয়ে দেওয়া হচ্ছে।

তিনি দাবি করেন, এটি তার একটি ভুল ছিল এবং এ বিষয়ে তিনি আগেই ক্ষমা প্রার্থনা করেছেন। পাশাপাশি কোকোকে নিয়ে দেওয়া বক্তব্যের জন্য তিনি পুনরায় দুঃখ প্রকাশ করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শর্ত সাপেক্ষে মুক্তি দিপকের, এখনো আটক সৌরভ ও রাঙ্কা

error: Content is protected !!

কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের ঝাড়ু মিছিল

আপডেট টাইম : ০৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :