ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুয়েতির উদ্যোগে পাংশায় এতিম শিশুদের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ

-এতিম শিশুদের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ

মোক্তার হোসেন:

কুয়েতি আবু আব্দুর রহমানের উদ্যোগে শনিবার (৬ জুন) রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের তেলিগাতি গ্রামের মরহুম রইচ উদ্দিন মিয়ার বাড়িতে ২ শতাধিক এতিম শিশুর মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

জানা যায়, ২০১০ সাল থেকে কুয়েতি আবু আব্দুর রহমান মানবিক কর্মসূচির অংশ হিসেবে এতিম পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নে পবিত্র ঈদ, রমজানসহ বিভিন্ন সময়ে মানবিক সহায়তা প্রদান করে আসছেন।

এরই ধারাবাহিকতায় শনিবার ২১৫ জন এতিম শিশুর মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া উপস্থিত এতিম পরিবারের সদস্যদের মাঝেও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

কুয়েতি আবু আব্দুর রহমান নিজে উপস্থিত থেকে মানবিক এ কর্মসূচির তত্ত্বাবধান করেন।

কুয়েত প্রবাসী মো. রফিকুল ইসলাম বলেন, “২০১০ সাল থেকে এ মানবিক কর্মসূচি অব্যাহত রয়েছে। কুয়েতি আবু আব্দুর রহমানের ব্যক্তিগত অর্থায়নে এ পর্যায়ে পাংশা, কালুখালীসহ রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকার ২১৫ জন এতিম শিশুর মাঝে ৭ লক্ষাধিক টাকা এবং প্রত্যেক পরিবারের জন্য এক বস্তা করে চালসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।”

তিনি আরও বলেন, পবিত্র ঈদ ও রমজানসহ বিভিন্ন সময়ে এতিম শিশু ও তাদের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি এতিম শিশুদের প্রতি মাসে নির্ধারিত হারে নগদ অর্থও প্রদান করা হয়ে থাকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাংশা শাহজুঁই কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আবু মুসা আশয়ারী, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আকুল, পাংশা পৌরসভা বিএনপির সভাপতি ও পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি বাহারাম হোসেন, পাংশা-কালুখালী উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক ও উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম সোহরাব, কালুখালীর রতনদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম-সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আনন্দমুখর পরিবেশে দেশজুড়ে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে

error: Content is protected !!

কুয়েতির উদ্যোগে পাংশায় এতিম শিশুদের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ

আপডেট টাইম : ০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার :