ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুমারত্ব ভেঙ্গে “৩৫ বছরের কনেকে বিয়ে ৭০”বছরের শওকত আলী

বাগেরহাটের মোংলায় চিরকুমারত্বের অবসান ঘটিয়ে বিয়ে করেছেন শওকত আলী। ৭০ বছর বয়সে বাগেরহাটের মোংলার ৩৫ বছরের কনে শাহিদা আক্তার নাজুকে বিয়ে করেন তিনি। তাদের বয়সের পার্থক্য ৩৫ বছরের।

জাঁকজমকভাবে গত শনিবার (১৮ মার্চ) বিয়ের পিঁড়িতে বসেন রামপাল উপজেলার জিগিরমোল্লা গ্রামের মৃত নওশের আলীর ছেলে আলহাজ্ব হাওলাদার শওকত আলী। ১০ লাখ ১ টাকা দেনমোহরানায় নগত পাঁচ লাখ টাকা উসুলে স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও দুই পরিবারের লোকজনের উপস্থিতিতে এ বিবাহ সম্পন্ন হয়।

আলহাজ্ব হাওলাদার শওকত আলীর ছোট ভাই আব্দুল হালিম খোকন বিয়ের ঘটনা নিশ্চিত করে জানান, বাগেরহাটের রামপাল সরকারি কলেজে অধ্যাপক ছিলেন বর শওকত আলী। অবসরে আসার পর নিজেকে অনেকটা একাকিত্ব বোধ করছিলেন তিনি।

এক সময় পরিবারে হাল ধরতে এবং ভাইবোনদের মানুষ করতে গিয়ে সংসার করা হয়ে ওঠেনি তার। জীবনের মূল্যবান সময় তিনি শিক্ষাকতা, ভাইবোন ও সমাজ সেবায় ব্যয় করেছেন। তাকে বিয়ের কথা বলা হলেও সে কখনো বিয়ে করতে রাজি হননি।

সারাজীবন চিরকুমার থাকবেন বলেও জানাতেন।খোকন আরো বলেন, সে আমাদের বড়ো ভাই, তার কাছে মানুষ হয়েছি, সারাটা জীবন সে আমাদের সুখে-দুঃখে বটবৃক্ষের মতো আগলে রেখেছেন।

বর্তমানে আমরা নিজেদের নিয়ে কর্ম এবং ব্যবসার কাজে ব্যস্ত থাকি যার কারণে অবসরে আসার পর অনেকটা একাকিত্ব বোধ করছিলেন তিনি।

এই একাকিত্ব দূর করতে ও দেখভাল করার জন্য তার একজন সঙ্গিনী খুবই দরকার ছিল।তাই আমরা তাকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে সে একটা সময় এসে রাজি হন। পরে মোংলা উপজেলার মিঠাখালি ইউনিয়নের আবু জাফরের মেয়ে এক কন্যা সন্তানের জননী (বিধবা) শাহিদা আক্তার নাজুর (৩৫) সঙ্গে বিবাহ সম্পন্ন হয়েছে।

কনের আগের সংসারের মেয়ের দায়িত্বও নিয়েছেন শওকত আলী। তারা বর্তমানে সুখে শান্তিতে সংসার করছেন। আগামীতে বর-কনে হজ্বে যাবেন বলে জানান খোকন। নতুন দম্পতির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় ২৫০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার

error: Content is protected !!

কুমারত্ব ভেঙ্গে “৩৫ বছরের কনেকে বিয়ে ৭০”বছরের শওকত আলী

আপডেট টাইম : ১০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
বাগেরহাট সংবাদদাতা :