ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুড়িগ্রামে ভোগডাঙা মোল্লাপাড়ায় মাদকবিরোধী কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাজল ইসলামঃ

মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ ও যুব সমাজকে মাদকাসক্ত থেকে প্রতিরোধে আয়োজিত মাদকবিরোধী কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কুড়িগ্রামের সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মোল্লাপাড়ায় মাদকবিরোধী সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা সভা ও মাদকবিরোধী কমিটি গঠন করা হয়েছে। এলাকাবাসীদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক ও কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাঈন কায়কোবাদ।

অনুষ্ঠানে আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, মাদক একটি পরিবারের সুন্দর ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। আমাদের সন্তানদের রক্ষা করতে হলে পরিবার থেকেই সচেতনতা শুরু করতে হবে। মোল্লাপাড়ার এই উদ্যোগ সারা জেলায় একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে।

৩ নং ভোগডাঙ্গা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মোল্লাপাড়া গ্রামকে মাদকমুক্ত রাখার দৃঢ় প্রত্যয় নিয়ে আয়োজিত এই সভায় বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে পুলিশি ব্যবস্থার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অপরিহার্য।

সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলার সাবেক আমির আব্দুল মতিন ফারুকী উপস্থিত ছিলেন। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয়রা উপস্থিত থেকে নতুন গঠিত কমিটিকে পূর্ণাঙ্গ সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন।

মাদকবিরোধী এই কমিটি এখন থেকে মোল্লাপাড়ায় মাদক কেনাবেচা ও সেবনের বিরুদ্ধে নিয়মিত নজরদারি চালাবে এবং স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

কুড়িগ্রামে ভোগডাঙা মোল্লাপাড়ায় মাদকবিরোধী কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০১:৩০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
কাজল ইসলাম, জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম :