দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
মো: কাজল ইসলাম: কুড়িগ্রামের কৃতী সন্তান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৩টায় কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে জেলা শহরের শাপলা চত্বর থেকে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ের বিজয় স্তম্ভে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্যসচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র আবু বক্কর সিদ্দিক, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মিলি কায়কোবাদ, জেলা ছাত্রদলের বর্তমান সাধারণ সম্পাদক সোহেল রানাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা সভায় বক্তারা বলেন, কুড়িগ্রামের কৃতী সন্তান রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় কুড়িগ্রামবাসী গর্বিত। এ জন্য তারা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রুহুল কবির রিজভীকে অভিনন্দন জানান। বক্তারা আরও বলেন, রুহুল কবির রিজভীর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়া কুড়িগ্রামবাসীর জন্য গৌরবের বিষয়। তাঁর নেতৃত্বে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন। দলের দুঃসময়ে তিনি যেভাবে পাশে থেকে নেতৃত্ব...
মো: কাজল ইসলাম:
কুড়িগ্রামের কৃতী সন্তান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৩টায় কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে জেলা শহরের শাপলা চত্বর থেকে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ের বিজয় স্তম্ভে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্যসচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র আবু বক্কর সিদ্দিক, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মিলি কায়কোবাদ, জেলা ছাত্রদলের বর্তমান সাধারণ সম্পাদক সোহেল রানাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, কুড়িগ্রামের কৃতী সন্তান রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় কুড়িগ্রামবাসী গর্বিত। এ জন্য তারা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রুহুল কবির রিজভীকে অভিনন্দন জানান।
বক্তারা আরও বলেন, রুহুল কবির রিজভীর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়া কুড়িগ্রামবাসীর জন্য গৌরবের বিষয়। তাঁর নেতৃত্বে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন। দলের দুঃসময়ে তিনি যেভাবে পাশে থেকে নেতৃত্ব দিয়েছেন, ভবিষ্যতেও একইভাবে দলের নেতৃত্ব দেবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।