দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
গোপালগঞ্জের কাশিয়ানীতে আম কুড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় হামিদা বেগম (৮৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রোববার (১২ জুন) ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের রাতইল আইডিয়াল কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হামিদা বেগম উপজেলার রাতইল গ্রামের মৃত ইসলাফিল মোল্যার স্ত্রী। কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই বৃদ্ধা ভোরে আম কুড়িয়ে ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রæতগামী কোন যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা। আরও পড়ুনঃ গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
গোপালগঞ্জের কাশিয়ানীতে আম কুড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় হামিদা বেগম (৮৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
রোববার (১২ জুন) ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের রাতইল আইডিয়াল কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হামিদা বেগম উপজেলার রাতইল গ্রামের মৃত ইসলাফিল মোল্যার স্ত্রী।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই বৃদ্ধা ভোরে আম কুড়িয়ে ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রæতগামী কোন যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।