ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১

কাশিয়ানীতে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কিত স্বতন্ত্র প্রার্থী

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন গোপালগঞ্জের কাশিয়ানী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোহাম্মাদ আলী খোকন। তিনি বলেছেন, রাতের আঁধারে আমার আনারস প্রতীকের পোস্টার, ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে। প্রচার-প্রচারণা কার্যক্রম ব্যাহত করতে কর্মী-সমর্থকদের নানাভাবে হুমকি-ধামকি ও ভয়ভীতি দেয়া হচ্ছে।

জোরপূর্বক ভোটকেন্দ্র দখল, জাল ভোট, নির্বাচনের ফল পরিবর্তন ও ভোট কারচুপির পরিকল্পনা করা হচ্ছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল ১০ টায় নিজ নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে মোহাম্মাদ আলী খোকন বলেন, আগামী ১১ নভেম্বর কাশিয়ানী ইউপি নির্বাচনকে ঘিরে আমার প্রতিপক্ষ আমার বিরুদ্ধে নানা ধরণের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কন্ঠ এডিট করে একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়ে আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করা হচ্ছে।

আমার জনসমর্থন ও আনারস প্রতীকের গণজোয়ার দেখে এবং আনারস প্রতীকের বিজয় নিশ্চিত জেনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থকরা আমার বিরুদ্ধে নানা ধরণের ষড়যন্ত্র এবং অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মাদ আলী খোকন আরও বলেন, জনগণের ভোটের অধিকার কেড়ে নেয়া ও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনকে বাঁধাগ্রস্থ করার পাঁয়তারা করা হচ্ছে।

তাই সুষ্ঠু নির্বাচন নিয়ে আমি ও আমার কর্মী-সমর্থকরা চরম শঙ্কিত। নির্বাচনের আগে সুষ্ঠু পরিবেশ ও নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম করতে জেলা নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানান তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১

কাশিয়ানীতে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কিত স্বতন্ত্র প্রার্থী

আপডেট টাইম : ১২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
লিয়াকত হোসেন লিংকন কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ :