ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কাশিয়ানীতে স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার

লিয়াকত হোসেন লিংকনঃ

পারিবারিক কলহের জেরে গোপালগঞ্জের কাশিয়ানীতে বর্ণা খানম (২৮) নামে এক নারীকে হত্যা করে লাশ গুমের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার স্বামী আল আমিন ব্যাপারী ওরফে আলামিনকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আল আমিন ফরিদপুরের কোতোয়ালি থানার রঘুনন্দপুর গ্রামের নুর ইসলাম ব্যাপারীর ছেলে। পরে তাকে আদালতে পাঠানো হলে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ১৪ বছর আগে আল আমিন ব্যাপারীর সঙ্গে কাশিয়ানী উপজেলার ধানকাড়া দক্ষিণপাড়া গ্রামের মিজানুর  রহমান মুন্সীর মেয়ে বর্ণা খানমের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আল আমিন প্রায়ই স্ত্রীকে গালিগালাজ ও মারধর করতেন। গত ৪ জুলাই বর্ণা খানম স্বামী ও সন্তানদের নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন। এরপর ৬ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে আল আমিন স্ত্রীকে ডেকে বাড়ির পেছনের পুকুরপাড়ে নিয়ে যান। সেখানে পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে পানিতে ফেলে রেখে পালিয়ে যান।

পুলিশ আরও জানায়, পালিয়ে যাওয়ার সময় আল আমিনের ভেজা লুঙ্গি, গামছা ও গেঞ্জি দেখে তাদের ছেলে ইসরাফিল সন্দেহ করে চিৎকার দেয়। পরে পরিবারের সদস্যরা পুকুরপাড়ে গিয়ে বর্ণার গলায় ওড়না পেঁচানো মরদেহ দেখতে পান।

খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের মা বেইলি বেগম বাদী হয়ে ওইদিন রাতে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা দায়েরের ১২ ঘণ্টার মধ্যেই ফরিদপুরের কোতোয়ালি থানাএলাকা থেকে প্রধান আসামি আল আমিনকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হলে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অর্থনীতির ঘুরে দাঁড়াতে এখন একটা বড় ধাক্কা দরকার

error: Content is protected !!

কাশিয়ানীতে স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার

আপডেট টাইম : ০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
লিয়াকত হোসেন লিংকন, স্টাফ রিপোর্টার :