ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কাশিয়ানীতে স্কুলের জমি দখল করে দেয়াল নির্মাণ

লিয়াকত হোসেন লিংকনঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে ‘সম্প্রীতি বিদ্যালয়’ নামের একটি শিক্ষা প্রতিষ্ঠানের জমি দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। এতে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

উপজেলার মহেশপুর ইউনিয়নের কাঠামদিয়াবস্ত এলাকা এ ঘটনা ঘটেছে।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৮৭ সালে কাঠামদিয়াবস্ত এলাকায় প্রায় ৩ একর জমির ওপর ‘সোসাইটি ফর পিস এন্ড ডেভেলপমেন্ট (সম্প্রীতি)’ নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে সংস্থাটির কার্যক্রম বন্ধ হয়ে গেলে তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি তদারকির জন্য ‘বাস্তব’ নামে আরেকটি এনজিওর নিকট হস্তান্তর করা হয়।

বর্তমানে ওই জমির প্রায় ৩০ শতাংশ জায়গাজুড়ে ‘সম্প্রীতি বিদ্যালয়’ স্কুলটি পরিচালিত হচ্ছে। বিদ্যালয়টিতে প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৬২ জন শিক্ষার্থী বিনা বেতনে অধ্যয়ন করছে এবং ৯ জন শিক্ষক-কর্মচারী দায়িত্ব পালন করছেন।

অভিযোগ রয়েছে, একই এলাকার প্রভাবশালী আজাদ খান বিদ্যালয়ের প্রায় ৭ শতাংশ জমি দখল করে সেখানে দেয়াল নির্মাণ করছেন। এতে বিদ্যালয়ের কক্ষে আলো-বাতাস প্রবেশে বাধা সৃষ্টি এবং শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

জমি নিয়ে আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে। তবে অভিযোগ উঠেছে, মামলাকে উপেক্ষা করে প্রভাব খাটিয়ে নির্মাণ কাজ চালিয়ে যাওয়া হচ্ছে।

বিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক রাখতে এবং কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন অভিভাবক ও এলাকাবাসী। তারা নির্মাণ কাজ বন্ধের দাবি জানিয়েছেন।

তবে স্কুলের জমি দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন অভিযুক্ত আজাদ খান। তিনি বলেন, “আমি কোনো প্রতিষ্ঠানের জমি দখল করিনি। আমি আমার নিজস্ব জমিতে কাজ করছি। আমার কাছে বৈধ কাগজপত্র রয়েছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থলে এসেছে এবং এ বিষয়ে শুক্রবার বসার কথা রয়েছে।”

‘সোসাইটি ফর পিস এন্ড ডেভেলপমেন্ট (সম্প্রীতি)’ সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ড. কামাল হোসেন বলেন, “জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। মামলা উপেক্ষা করে ঈদের অফিস বন্ধ থাকার সুযোগে দখলকারীরা কাজ চালিয়ে যাচ্ছে। অফিস খোলার পর আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া দাঁড়িয়াবান্ধা খেলা ঘিরে উৎসবের আমেজ

error: Content is protected !!

কাশিয়ানীতে স্কুলের জমি দখল করে দেয়াল নির্মাণ

আপডেট টাইম : ০৮:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
লিয়াকত হোসেন লিংকন, কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি :