ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কাশিয়ানীতে সেচ কমিটির বিরুদ্ধে ধানক্ষেতে কৃষকদের মানববন্ধন

লিয়াকত হোসেন লিংকনঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে সেচ কমিটির স্বেচ্ছাচারিতা এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে ধানখেতে দাঁড়িয়ে ব্যতিক্রমী এক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় কৃষকরা।

আজ শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার ফুকরা ইউনিয়নের ধলগ্রাম এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। সেচ সংকটে বোরো আবাদ নিয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়ে ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগী কৃষকরা।

মানববন্ধনে এলাকার অর্ধশতাধিক কৃষক অংশ নেন। এতে বক্তব্য রাখেন ভুক্তভোগী কৃষক আব্বাস মোল্যা, মিজান তালুকদার, টিটুল শরীফ ও রিজাউল মোল্যাসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, বিএডিসি’র উচ্চ পদস্থ কর্মকর্তা ইকরামুল হক প্রভাব খাটিয়ে উপজেলা সেচ কমিটির মাধ্যমে তাদের সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রেখেছে। একদিকে বাজারে ডিজেলের তীব্র সংকট, অন্যদিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় সেচ দেওয়া অসম্ভব হয়ে পড়েছে। বর্তমান বোরো মৌসুমে যখন ধানে থোড় আসার সময়, ঠিক তখনই বিদ্যুৎ সংযোগ না থাকায় ওই এলাকার প্রায় ১৮ একর জমির ধান পানির অভাবে শুকিয়ে যাচ্ছে। পানির অভাবে ফসলি জমি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। দ্রুত পানি সরবরাহ নিশ্চিত করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

কাশিয়ানী উপজেলা সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন মিয়া জানান, মূলত আইনগত কিছু জটিলতা থাকার কারণে বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন রাখা হয়েছে। প্রকৃত কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে আমরা সজাগ আছি। যাদের কৃষি কার্ড আছে তারা নিয়মিত ডিজেল পাচ্ছেন। আর যাদের কার্ড নেই, তাদেরও দ্রুত তালিকাভুক্ত করে ডিজেল সরবরাহের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরের বিনামূল্ এক হাজার লিটারের ৭৭ টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

error: Content is protected !!

কাশিয়ানীতে সেচ কমিটির বিরুদ্ধে ধানক্ষেতে কৃষকদের মানববন্ধন

আপডেট টাইম : ০৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
লিয়াকত হোসেন লিংকন, কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি :