ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কাশিয়ানীতে সিএসএসের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

লিয়াকত হোসেন লিংকনঃ

বেসরকারি উন্নয়ন সংস্থা খ্রীস্টিয়ান সার্ভিস সোসাইটির (সিএসএস) স্থাপতি স্বর্গীয় রেভারেন্ড পল মুন্সীর স্মরণে গোপালগঞ্জের কাশিয়ানীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সিএসএস মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম, গোপালগঞ্জ জোনের আয়োজনে উপজেলার রামদিয়া শাখায় এ সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। ডা. হিমু মন্ডলের তত্ত্বাবধানে দুই শতাধিক দরিদ্র মা ও শিশুকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসব রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।

এ সময় সিএসএসের রিজিওনাল ম্যানেজার পংকজ আঢ্য, রামদিয়া শাখা ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান, সহকারী ব্যবস্থাপক স্বর্ণা মন্ডল, ব্যবসায়ী তাহেরুল ইসলাম, বাসসের জেলা প্রতিনিধি লিয়াকত হোসেন লিংকন, গ্রাম চিকিৎসক মাহাবুর রহমান পলাশ, লোন অফিসার কামাল হোসেন, রাম চন্দ্র দাস, মিজানুর রহমান, বিলাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শাখা ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান বলেন, ‘সিএসএস সবসময় সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠির পাশে থাকার চেষ্টা করে। তারই অংশ হিসেবে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প। গ্রামের দরিদ্র মানুষ, যারা নানা ধরণের শারীরিক সমস্যায় ভুগছেন। কিন্তু অর্থাভাবে চিকিৎসা নিতে পারছেন না। আমরা চাই তারা যেন বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে পারেন। আমাদের উদ্দেশ্য শুধু ব্যবসা নয়, মানুষের পাশে দাঁড়ানো। ভবিষ্যতেও আমাদের এ ধরণের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সোনালী ব্যাংক স্টাফ কলেজে ১১৫ কেডব্লিউপি ক্ষমতার সোলার সিস্টেম উদ্বোধন

error: Content is protected !!

কাশিয়ানীতে সিএসএসের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

আপডেট টাইম : ০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
লিয়াকত হোসেন লিংকন, স্টাফ রিপোর্টার :