ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কাশিয়ানীতে শিক্ষা কর্মকর্তা-শিক্ষক লাঞ্ছিত ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন

লিয়াকত হোসেন লিংকনঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে চাঁদা না পেয়ে শিক্ষা কর্মকর্তা-শিক্ষকদের লাঞ্ছিত ও হয়রানীর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষা কর্মকর্তারা।  আজ বুধবার (১৪ জানুয়ারী) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা শহীদ মিনার চত্ত্বরে এ কর্মসূচী পালন করেন তারা।

মানববন্ধন কর্মসূচীতে প্রায় তিন শতাধিক শিক্ষক-সহকারী শিক্ষা কর্মকর্তা অংশ নেন।

এ সময় বক্তব্য রাখেন সহকারী শিক্ষা কর্মকর্তা চঞ্চল শেখ, নবীন কুমার রায়, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক মনিরুল চৌধুরী, মনিরুল হাসান বুলবুল, শিক্ষক শরীফ মাসুদুন নবী, কুতুব উদ্দিন, আসিফ আহমেদ, মামুনুর রশিদ প্রমুখ।

বক্ততারা বলেন, ‘শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। কিন্তু সম্প্রতি উপজেলা শিক্ষা কর্মকর্তা, সহকারী শিক্ষা কর্মকর্তা ও শিক্ষক লাঞ্ছিত, শিক্ষা প্রতিষ্ঠানে চাঁদাবাজির যে ঘটনা ঘটেছে। তা খুবই দুঃখজনক। ঘটনার মূল হোতা চাঁদাবাজ লিটন শিকদারকে অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। কর্মকর্তা-শিক্ষকদের সম্মান রক্ষা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না হলে কঠোর কর্মসূচী ঘোষণার হুশিয়ারী দেন তারা।

উল্লেখ, গত ২২ অক্টোবর ২০২৫ তারিখে লিটন শিকদার নামে এক যুবক উপজেলার বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় গিয়ে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে প্রধান শিক্ষকের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তাকে হুমকি দেন এবং অকথ্য ভাষায় গালাগাল করেন। পরবর্তীতে মঙ্গলবার বিকেলে ওই যুবক লোকজন নিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে গিয়ে নানা প্রশ্ন তুলে শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার সরকারকে মারতে উদ্যত হয়।

এ সময় উপস্থিত মাজড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসিফ আহমেদ বাঁধা দিলে তাকে ধাক্কা দেন। পরে সহকারী শিক্ষা কর্মকর্তা চঞ্চল শেখের কক্ষে গিয়ে তাকে এবং অপর সহকারী শিক্ষা কর্মকর্তা নবীন কুমার রায়কে শারীরিকভাবে লাঞ্ছিত করেন ওই যুবক। পরবর্তীতে তারা কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা নেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গায় নদীতে ভাসমান অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার

error: Content is protected !!

কাশিয়ানীতে শিক্ষা কর্মকর্তা-শিক্ষক লাঞ্ছিত ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন

আপডেট টাইম : ০৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
লিয়াকত হোসেন লিংকন, নিজস্ব প্রতিনিধি :