ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কাশিয়ানীতে ভ্যানচালক হত্যা মামলার তিন আসামী গ্রেফতার

গোপালগঞ্জের কাশিয়ানীতে চোর সন্দেহে পিটিয়ে ব্যাটারিচালিত ভ্যানচালক সাইফুল মল্লিক (২০) হত্যা মামলার পলাতক তিন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬।

শনিবার (৯ ডিসেম্বর) ফরিদপুর ও খুলনা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৬।

গ্রেফতার আসামিরা হলেন কাশিয়ানী উপজেলার দরিয়া পদ্মবিলা গ্রামের মৃত ছাকেম শেখের ছেলে নাদের শেখ, নাদের শেখের ছেলে হাবিব শেখ ও মৃত ইসরাইল শেখের ছেলে আরিফ শেখ।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ৩ ডিসেম্বর সকালে মুকসুদপুর উপজেলার মাছিয়ারা গ্রামের মৃত রোকন মল্লিকের ছেলে ভ্যানচালক সাইফুল ভাড়ায় ভ্যান চালানোর উদ্দেশে বাড়ি থেকে বের হয়। কাশিয়ানী উপজেলার পদ্মবিলা আবুল মোল্যার মাছের ঘেরের কাছে রাস্তায় পৌঁছালে আসামীরা তাকে চোর সন্দেহে ধাওয়া করে। সাইফুল দ্রুত ভ্যান নিয়ে ওই স্থান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে পদ্মবিলা ব্রিজের গোড়ায় ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এ সময় আসামীরা তাকে বেধড়ক মারধর করে। পরে তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে কাশিয়ানী থানায় হত্যা মামলা দায়ের করার পর আসামিরা পালিয়ে যায়।

র‌্যাব আরও জানায়, আসামীদের গ্রেফতার করতে র‌্যাব-৬ কোম্পানীর ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি দল ফরিদপুরের মধুখালী উপজেলার নওয়াপাড়া বাজার, খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি বাজারে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। আসামীদের কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

কাশিয়ানীতে ভ্যানচালক হত্যা মামলার তিন আসামী গ্রেফতার

আপডেট টাইম : ০৯:০১ পূর্বাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
লিয়াকত হোসেন লিংকন, স্টাফ রিপোর্টার :