ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কাশিয়ানীতে ভেজাল সার-কীটনাশক জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ভেজাল সার-কীটনাশক জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় রইচ মোল্যা ও নুর আলম নামে দুই ব্যবসায়ীকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার জে ঘোনাপাড়া বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা জান্নাত এ অভিযান পরিচালনা করেন।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কাজী এজাজুল ইজাজুল করিম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা এএইচএম রাকিবুল হাসান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মধুসূদন দে উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাজারে সার-কীটনাশক বিক্রির দোকানে অভিযান চালিয়ে গ্রোজিন, থিয়োভিট ও জিপসামসহ বেশ কয়েকটি কোম্পানীর ভেজাল ও অনুমোদনহীন সার-
কীটনাশক জব্দ করা হয়।

ভেজাল সার-কীটনাশক বিক্রির দায়ে বিক্রেতা রইচ মোল্যাকে ১ লাখ ২০ হাজার ও নুর আলমকে ৭০ হাজার টাকা জরিমাণা করেন ভ্রাম্যমাণ আদালত। পরে এসব সার-কীটনাশক ধ্বংস করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

কাশিয়ানীতে ভেজাল সার-কীটনাশক জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

আপডেট টাইম : ০৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
লিয়াকত হোসেন লিংকন, স্টাফ রিপোর্টার :