ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কাশিয়ানীতে ভুয়া সেনা কর্মকর্তা পরিচয়ে বিয়ে, যুবক আটক

লিয়াকত হোসেন লিংকনঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে ফয়সাল আহমেদ (৩৩) নামে এক ভুয়া সেনা কর্মকর্তাকে আটক করেছে যৌথবাহিনী।এ সময় তার কাছ থেকে ৮ ভরি স্বর্ণালংকার, ৩৮ হাজার টাকা, ২টি মোবাইল ফোন ও ৬টি সিম কার্ড উদ্ধার করা হয়।

রোববার (২৯ জুন) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের আড়পাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

ভুয়া সেনা কর্মকর্তা পরিচয় দেওয়া আটক ব্যক্তি নরসিংদী জেলার সদর উপজেলার পাঁচদোনা মেহেরপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতারক ফয়সাল নিজেকে সেনা সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পরিচয় দিয়ে মুঠোফোনে উপজেলার আড়পাড়া গ্রামের অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক করেন। এক পর্যায় ওই ছাত্রীকে ফুসলিয়ে গোপনে ২৫ মে কোর্ট ম্যারেজ করে। এরই মধ্যে ওই ছাত্রীর বাবার কাছ থেকে নানা অজুহাতে সাড়ে ৩ লাখ টাকা হাতিয়ে নেয়। পুনরায় টাকা নিতে শ্বশুর বাড়িতে আসেন ভুয়া সেনা কর্মকর্তা ফয়সাল।

এ সময় শ্বশুর বাড়ির লোকজন তাঁর পরিচয়পত্র ও কর্মস্থল সম্পর্কে জানতে চাইলে তার অসঙ্গতিপূর্ণ কথাবার্তায় সন্দেহ হয়। পরে তাকে আটক করে কাশিয়ানী আর্মি ক্যাম্পে খবর দেয় শ্বশুর বাড়ির লোকজন। খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে কাশিয়ানী থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ভূক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিপিএম সেবা পদক পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপার হাবীবুল্লাহ

error: Content is protected !!

কাশিয়ানীতে ভুয়া সেনা কর্মকর্তা পরিচয়ে বিয়ে, যুবক আটক

আপডেট টাইম : ০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
লিয়াকত হোসেন লিংকন, স্টাফ রিপোর্টার :