ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কাশিয়ানীতে ভাবিকে মারধর করে ঘরে তালা দিলেন দেবর

লিয়াকত হোসেন লিংকনঃ

জমি নিয়ে বিরোধের জের ধরে গোপালগঞ্জের কাশিয়ানীতে হাসি বেগম (৬৮) নামে এক বৃদ্ধা নারীকে মারধর করে বের করে বসতঘরে (বিল্ডিং) তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আপন দেবরের বিরুদ্ধে। শনিবার (৮ মার্চ) সকালে উপজেলার ফুকরা ইউনিয়নের উত্তর ফুকরা গ্রামে এ ঘটনা ঘটেছে। হাসি বেগম ওই গ্রামের শেখ আবু সাইদের স্ত্রী।

এ ঘটনায় ভূক্তভোগী ওই নারীর স্বামী বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভূক্তভোগী হাসি বেগম জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে তার আপন দেবর শেখ আবু জাফরের সঙ্গে বিরোধ চলছিল। এরই জের ধরে শনিবার সকালে আবু জাফর ও তার স্ত্রী খুরশিদা হাসি বেগমের বসতবাড়িতে এসে অকথ্য ভাষায় গালাগাল করে। এক পর্যায় হাসি বেগমের চুল ধরে টানা-হেঁচড়া করে। পরে হাসি বেগমকে মারধর করে তাড়িয়ে দিয়ে বসতঘরে (বিল্ডিং) তালা ঝুঁলিয়ে দিয়ে চলে যান তারা। এ সময় হাসি বেগম বাড়িতে একা ছিলেন। পরে তার স্বামী বাড়িতে আসলে ঘটনা জানালে তিনি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত দেবর আবু জাফরের সাথে মুঠোফোনে কথা হলে তিনি ভবনের মালিকানা দাবি করে বলেন, ‘আমার ঘরে আমি তালা দিয়েছি। আমি তাদের থাকতে দিয়েছিলাম। ঘটনার পর যেহেতু পুলিশ এসেছিল। থানায় বসেই সমাধান হবে। এর বেশি কিছু বলতে চাই না।’

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান বলেন, ‘ভূক্তভোগীর স্বামীর অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

কাশিয়ানীতে ভাবিকে মারধর করে ঘরে তালা দিলেন দেবর

আপডেট টাইম : ০৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
লিয়াকত হোসেন লিংকন, ষ্টাফ রিপোর্টার :