ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কাশিয়ানীতে ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ

লিয়াকত হোসেন লিংকনঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। আজ রোববার (২৮ জুন) বেলা ১১টায় ভাটিয়াপাড়া নিজ ব্যবসাপ্রতিষ্ঠান মেসার্স নাহার এন্টারপ্রাইজে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী জামিনুর রহমান তুহিন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জামিনুর রহমান তুহিন বলেন, আমি দীর্ঘদিন ধরে ভাটিয়াপাড়া (বরাশুর) এলাকায় সততা ও সুনামের সাথে রড-সিমেন্টের ব্যবসা করে আসছি। তবে একটি স্বার্থান্বেষী মহল তার ব্যবসায়িক সাফল্যে ঈর্ষান্বিত হয়ে দীর্ঘদিন ধরে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় ওই চক্র তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু করে।

তিনি অভিযোগ করেন, সম্প্রতি কিছু কিছু গণমাধ্যমে তাকে জড়িয়ে ‘গোপালগঞ্জে আলাদীনের চেরাগের ওপর নাম তুহিন’ এবং ‘আলাদীনের চেরাগ হাতে পেলেন কাশিয়ানীর তুহিন’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

তুহিন বলেন, সংবাদে তার নামে ‘নাহার ফ্যাশন হাউজ’, ‘নাহার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড’, ‘নাহার হাউজিং’ ও ‘নাহার রিসোর্ট’ নামে একাধিক প্রতিষ্ঠানের মালিকানা দাবি করা হলেও বাস্তবে তার একমাত্র বৈধ ব্যবসাপ্রতিষ্ঠান ‘নাহার এন্টারপ্রাইজ’। প্রতিষ্ঠানটি ব্যাংক ঋণের মাধ্যমে পরিচালিত হয় এবং তিনি নিয়মিত কর পরিশোধকারী একজন ব্যবসায়ী।

তিনি আরও বলেন, মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের ফলে তিনি ও তার পরিবার সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছেন এবং ব্যবসায়িক সুনাম ক্ষুন্ন হচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি চাঁদাবাজ ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে প্রকৃত তথ্য তুলে ধরে দায়িত্বশীল সাংবাদিকতা করার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।

এ সময় তুহিনের বড় ভাই মিজানুর রহমান রিপনসহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মেটার গিটহাবে হ্যাকারদের অনুপ্রবেশ, ১৫০০ ব্যক্তির তথ্য ফাঁস

error: Content is protected !!

কাশিয়ানীতে ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ

আপডেট টাইম : ০২:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
লিয়াকত হোসেন লিংকন, স্টাফ রিপোর্টার :