ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কাশিয়ানীতে বিএডিসির পেঁয়াজ বীজে কৃষকের সর্বনাশ

লিয়াকত হোসেন লিংকন, স্টাফ রিপোর্টার

গোপালগঞ্জের কাশিয়ানীতে সরকারি প্রণোদনার পেঁয়াজ বীজ বপন করে ক্ষতিগ্রস্থ হয়েছেন কৃষকরা। কৃষি অফিস থেকে বিনামূল্যে পাওয়া এসব বীজে গজায়নি অঙ্কুর। এতে উপজেলার দেড় শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছেন। এতে পেঁয়াজের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশংকা করছেন কৃষকরা।

কৃষকদের অভিযোগ, তাদের নিম্নমানের বীজ দেয়া হয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে কাশিয়ানী উপজেলার রবি প্রণোদনা হিসেবে ১৪০ জন কৃষকের মাঝে বারি-৪ ও তাহেরপুরী জাতের পেঁয়াজের বীজ বিতরণ করা হয়। প্রতি কেজি পেঁয়াজ বীজের সঙ্গে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এওপি সারও দেয়া হয়। প্রণোদনা পাওয়া সব কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছেন। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) কাছ থেকে এসব বীজ কিনে বিনামূল্যে বিতরণ করে কৃষি বিভাগ। এ জন্য বিএডিসিকে দায়ী করছেন কৃষি বিভাগ।

উপজেলার হোগলাকান্দি গ্রামের কৃষক তুহিন মোল্যা বলেন, ‘গত মাসে কৃষি অফিস থেকে বিনামূল্যে এক কেজি পেঁয়াজের বীজ দেওয়া হয়। কিন্তু বপনের ১০ দিন পরেও অঙ্কুরোগম হয়নি। শুধু আমি নয়, আমাদের এলাকায় যারা প্রণোদনার পেঁয়াজ বীজ বপন করেছিলেন। কারও বীজে চারা গজানি। সবাই ক্ষতিগ্রস্থ হয়েছেন। এ বছর পেঁয়াজের আবাদ নিয়ে চরম দুশ্চিন্তায় আছি।’

কাশিয়ানী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইজাজুল করিম সত্যতা নিশ্চিত করে বলেন, বিএডিসি থেকে সরবরাহ করা পেঁয়াজের বীজ কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছিল। কিন্তু জমিতে বপনের পর বীজ অঙ্কুরোগম হয়নি। বিষয়টি উর্ধ্বতন কর্র্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা সরেজমিনে তদন্ত করেছেন। এখনও যারা পেঁয়াজ বীজ বপন করেনি, তাদেরকে বপন করতে নিষেধ করা হয়েছে।’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

কাশিয়ানীতে বিএডিসির পেঁয়াজ বীজে কৃষকের সর্বনাশ

আপডেট টাইম : ০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
লিয়াকত হোসেন লিংকন, স্টাফ রিপোর্টার :