ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কাশিয়ানীতে প্রতিপক্ষের হামলায় মৃত্যুশয্যায় কলেজছাত্র

গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রতিপক্ষের হামলার শিকার হয়ে সজীব সরদার (২২) নামে এক কলেজছাত্র হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

আহত সজীব বর্তমান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। গত ১২ অক্টোবর উপজেলার ফুকরা বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

সজীব উপজেলার ফুকরা গ্রামের স্বাধীন সরদারের ছেলে ও গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধ কলেজের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

এ ঘটনায় ওই কলেজছাত্রের চাচা নাসির সরদার বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় সজীব ফুকরা মদন মোহন একাডেমী স্কুল মাঠ থেকে পায়ে হেটে বাড়ির দিকে যাচ্ছিলেন। ফুকরা বাসস্ট্যান্ডের কাছে পাকা রাস্তায় পৌঁছালে পূর্বশত্রæতার ধরে প্রতিপক্ষ আদম আলী শেখের নেতৃত্বে জাহাঙ্গীর শেখ, আক্কাস শেখ, পদ্ম বেগমসহ ৬-৭ জন সজীবকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নাটোরের বড়াইগ্রামে কলাবাগানের নিচ থেকে অস্ত্র উদ্ধার

error: Content is protected !!

কাশিয়ানীতে প্রতিপক্ষের হামলায় মৃত্যুশয্যায় কলেজছাত্র

আপডেট টাইম : ০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
মো. সাকিব হোসেন, কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি :