ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কাশিয়ানীতে নির্বাচনী ইশতেহার বিষয়ক উঠান বৈঠক

লিয়াকত হোসেন লিংকনঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে এক ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) জেলা তথ্য অফিসের আয়োজনে কাশিয়ানীর উপজেলার রাতইল গ্রামে এ সভার আয়োজন করা হয়।

জেলা তথ্য কর্মকর্তা মো. সুলাইমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক (মাঠ প্রচার) ফাহিমা জাহান।

প্রধান অতিথির বক্তব্যে ফাহিমা জাহান বলেন, ‘বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী সাধারণ মানুষের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সরকার ‘ফ্যামিলি কার্ড’ চালু করেছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি যোগ্য পরিবার এ কার্ডের আওতায় আসবে। তবে এ কার্ড বা সরকারের অন্য কোনো সেবা পেতে আপনারা কাউকে কোনো ধরণের টাকা-পয়সা দেবেন না।’

তিনি যেকোনো ধরনের অবৈধ লেনদেন থেকে বিরত থাকার জন্য উপস্থিত জনগণের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে জেলা তথ্য কর্মকর্তা মো. সুলাইমান জানান, ফ্যামিলি কার্ড বর্তমানে পাইলট প্রকল্পের আওতায় চালু হয়েছে এবং দ্রুতই তা দেশব্যাপী বিস্তৃত করা হবে। বৈঠকে তিনি কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ এবং পরিবেশ রক্ষায় ‘বৃক্ষরোপণ কর্মসূচি’র গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা তৃণমূল পর্যায়ে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন।

উঠান বৈঠক শেষে উপস্থিতিদের মাঝে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রদর্শিত হয়। বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, নারীর জন্য বিশেষ পরিবহন সেবা এবং বৃক্ষরোপণ কর্মসূচির ওপর নির্মিত চলচ্চিত্র উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিপিএম সেবা পদক পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপার হাবীবুল্লাহ

error: Content is protected !!

কাশিয়ানীতে নির্বাচনী ইশতেহার বিষয়ক উঠান বৈঠক

আপডেট টাইম : ০৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
লিয়াকত হোসেন লিংকন, স্টাফ রিপোর্টার :