ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কাশিয়ানীতে ট্রান্সফরমার চুরির হিড়িক, চোরেরা অধরা

লিয়াকত হোসেন লিংকনঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে পল্লী বিদ্যুৎ সমিতির বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিড়িক পড়েছে। রাতের আঁধারে একের পর এক ট্রান্সফরমার চুরি হচ্ছে। গত পাঁচ মাসে ২৩টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে। যার বাজার মূল্য প্রায় ১৬ লাখ টাকা। এতে শঙ্কায় রয়েছেন পল্লী বিদ্যুৎ গ্রাহকরা।সেচ কাজে ব্যবহৃত চুরি হওয়ায় বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছেন কৃষকরা।

পল্লী বিদ্যুতের কাশিয়ানী জোনাল অফিস সূত্রে জানা গেছে, অক্টোবর ২০২৪ থেকে ফেব্রুয়ারী ২০২৫ পর্যন্ত ২৩টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে ১৫ কিলো ভোল্ট অ্যাম্পিয়ার (কেভিএ) ১০টি, ১০ কেভিএ ৯টি ও ৫ কেভিএ ৪টি। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৬ লাখ টাকা।

সর্বশেষ গত ২৩ ফেব্ব্রুয়ারী উপজেলার পোনা গ্রামের সাহেব বাড়ি এলাকার বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে চোরেরা।পল্লী বিদ্যুৎসমিতি কর্তৃপক্ষ থানায় এজাহার দিলেও চোর অধরা।

উপজেলার সাজাইল ইউনিয়নের ডাঙ্গা মাজড়া গ্রামের বাসিন্দা মো.নাজমুল হুদা বলেন, ‘গত বছর আমার ১০ কেভিএ ট্রান্সফরমার চুরি হয়েছিল। সমিতিকে ৩৬ হাজার টাকা ভর্তুকি দিয়ে ট্রান্সফরমার লাগিয়েছি। পুনরায় এবার সেই ট্রান্সফরমার চুরি হয়েছে, সম্পূর্ণ  টাকা দিয়ে ট্রান্সফরমার কিনে লাগিয়েছি। এভাবে বার বার চুরি হচ্ছে। আর আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি। সমিতি থেকে থানায় মামলা করলেও জড়িতদের ধরতে পারেনি পুলিশ।’

পল্লী বিদ্যুৎ সমিতির নিয়মানুযায়ী, প্রথম দফা ট্রান্সফরমার চুরি হলে নতুন ট্রান্সফরমার লাগাতে গ্রাহককে অর্ধেক মূল্য সমিতিকে ভর্তুকি দিতে হয়। আর দ্বিতীয় দফা চুরি হলে ট্রান্সফরমারের মূল্যের সম্পূর্ণ টাকা সমিতিকে দিয়ে গ্রাহককে ট্রান্সফরমার কিনতে হবে। যা দরিদ্র গ্রাহকদের জন্য খুবই কষ্টসাধ্য।

গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কাশিয়ানী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. গোলাম ফারুক ট্রান্সফরমার চুরির বিষয় নিশ্চিত করে বলেন,‘প্রতিটি ট্রান্সফরমার চুরির ঘটনায় থানায় এজাহার দেওয়া হয়েছে। তবে এখনও কোনো চোরকে আটক করতে পারেনি পুলিশ। ট্রান্সফরমার চুরি রোধে সবাইকে সচেতন থাকতেহবে।’

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিউদ্দিন খান বলেন, ‘ট্রান্সফরমার চুরির বিষয়টি খুবই গুরুত্বের সাথে দেখা হচ্ছে। চোরদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

কাশিয়ানীতে ট্রান্সফরমার চুরির হিড়িক, চোরেরা অধরা

আপডেট টাইম : ১২:২৮ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
লিয়াকত হোসেন লিংকন, স্টাফ রিপোর্টার :