ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কাশিয়ানীতে টাকার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণের চেষ্টা

১০ টাকার প্রলোভন দেখিয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে পাঁচ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশির বিরুদ্ধে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কলসি ফুকরা গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার পর অভিযুক্ত হোসেন সরদার (৬০) পালিয়েছেন। তিনি ওই গ্রামের মৃত জালু সরদারের ছেলে এবং ফুকরা হাটের ইজারাদার। এ ঘটনায় ওই শিশুটি বাবা রশিদুল আলম ছিটন সরদার বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ করছেন।

শিশুর বাবা ইজিবাইক চালক জানান, বৃহস্পতিবার বিকালে প্রতিবেশি হোসেন সরদার তার মেয়ের হাতে ১০ টাকার একটি নোট দিয়ে নিজের ঘরে নিয়ে যায়। এ সময় তার বাড়িতে কেউ না থাকায় ঘরের মধ্যে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করে। চিৎকার দিলে হোসেন সরদার তাকে ছেড়ে দিতে বাধ্য হয়।

শিশুটির মা জানায়, এর আগেও বেশ কয়েকবার হোসেন সরদার তার মেয়েকে চকলেটসহ বিভিন্ন খাবারের লোভ দেখিয়ে ডেকে নেয়ার চেষ্টা করেছেন। ওইদিন সবার অগোচরে মেয়ের হাতে ১০ টাকার নোট দিয়ে বাড়িতে নিয়ে ঘরের মধ্যে বিবস্ত্র করে ফেলে।

এ সময় মেয়ের চেচামেচিতে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। পরে কাঁদতে কাঁদতে বাড়িতে এসে পরিবারের লোকজনের কাছে সব খুলে বলে। ঘটনার পর থেকে অভিযুক্ত হোসেন সরদার পলাতক রয়েছেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান জানান, ‘শুক্রবার (১১ অক্টোবর) সকালে শিশুটির বাবা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত হোসেন সরদার পলাতক কয়েছেন। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

কাশিয়ানীতে টাকার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণের চেষ্টা

আপডেট টাইম : ০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
লিয়াকত হোসেন লিংকন, স্টাফ রিপোর্টার :