ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কাশিয়ানীতে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

লিয়াকত হোসেন লিংকনঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) উপজেলার চরভাটপাড়া ইমদাদুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় কাশিয়ানী উপজেলা শাখার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতাকে ঘিরে মাদ্রাসা প্রাঙ্গণ কুরআনের হাফেজদের অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়। শিশুদের কণ্ঠে কুরআনের সুমধুর তেলাওয়াত শুনে উপস্থিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হন।  এ প্রতিযোগিতায় পাঁচটি গ্রুপে উপজেলার ৩০টি মাদ্রাসার ২ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের কাশিয়ানী উপজেলা শাখার সভাপতি হাফেজ ক্বারী আনিচুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কাসেম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার মোহতামিম মুফতি নোমান আহমাদ, কাশিয়ানী শাখার সাধারণ সম্পাদক হাফেজ হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাহদী হাসান, দপ্তর সম্পাদক হাফেজ-মাওলানা আমিনুর রহমান।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

আয়োজক ফাউন্ডেশনের কাশিয়ানীর শাখার সাধারণ সম্পাদক হাফেজ হাফিজুর রহমান জানান, ‘শিশু-কিশোরদের কুরআনের পথে উৎসাহিত করতেই আমাদের এ আয়োজন। বিজয়ীদের হাতে সনদপত্র, ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া দাঁড়িয়াবান্ধা খেলা ঘিরে উৎসবের আমেজ

error: Content is protected !!

কাশিয়ানীতে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
লিয়াকত হোসেন লিংকন, নিজস্ব প্রতিনিধি :