ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কাশিয়ানীতে ছিনতাই হওয়া তেলবাহী ট্রাক উদ্ধার

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ৬০ ড্রাম ভোজ্যতেলসহ ছিনতাই হওয়া ট্রাক উদ্ধার করেছে কাশিয়ানী থানা পুলিশ। মঙ্গলবার (১৩ মে) মুন্সীগঞ্জ জেলার গজারিয়া এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। তবে ট্রাকে থাকা তেল জব্দ এবং ঘটনার সাথে জড়িত কেউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

.

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

.

তিনি জানান, গত ১১ মে পুষ্টি অয়েল কোম্পানীর ৬০ ড্রাম ভোজ্যতেল নিয়ে নারায়ণগঞ্জের রুপগঞ্জ থেকে ট্রাকটি খুলনায় যাচ্ছিল। রাত ১টার দিকে কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বরাশুর রুমি ফিস ফিড মিল এলাকায় পৌঁছালে একটি পিকআপ এসে চাপ দেয়। এ সময় ট্রাক থেকে ৮-১০ জনের একটি ডাকাতদল ট্রাক চালক ও হেলপারকে তাদের পিকআপে উঠিয়ে হাত-পা বেঁধে মারধর করে এবং ট্রাকটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। পরে তাদেরকে ফরিদপুরের ভাঙ্গা থানার মালিগ্রাম এলাকায় মহাসড়কের পাশে একটি কলাবাগানের মধ্যে ফেলে রেখে যায়।

.

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। ঘটনাটি ট্রাক মালিককে জানান। ট্রাক মালিক ইকবার হোসেন বাদী হয়ে ১২ মে কাশিয়ানী থানায় একটি মামলা করেন। মঙ্গলবার কাশিয়ানী থানা ওসির নির্দেশে উপ-পরিদর্শক (এসআই) নুর আলম মিয়া নেতৃত্বে পুলিশের একটি দল মুন্সীগঞ্জের গজারিয়া এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ট্রাকটি উদ্ধার করে।

.

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, খুঁয়া যাওয়া তেল উদ্ধার ও জড়িতদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া দাঁড়িয়াবান্ধা খেলা ঘিরে উৎসবের আমেজ

error: Content is protected !!

কাশিয়ানীতে ছিনতাই হওয়া তেলবাহী ট্রাক উদ্ধার

আপডেট টাইম : ০৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি :